বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:১৪

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৪, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে এই দুই কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তা গ্রহণ করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে আগামী ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.৬২৫ মার্কিন ডলারে কেনা হবে।

অন্যদিকে, যুক্তরাজ্যের টোটাল এনার্জি থেকে আগামী ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে অপর কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলারে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই সভায় এলএনজি কিনার প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি