মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:৫৫

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য রোমানিয়ার কাজের ভিসা প্রদান অব্যাহত

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য রোমানিয়ার কাজের ভিসা প্রদান অব্যাহত

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য রোমানিয়ার কাজের ভিসা প্রদান অব্যাহত

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট প্রদান অব্যাহত রেখেছে ইউরোপের দেশ রোমানিয়া। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশনের (আইজিআই) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য মোট ৮২ হাজার ১৮০টি কাজের ভিসা অনুমোদন করা হয়েছে। এই পরিসংখ্যানের মধ্যে এমন অভিবাসীরাও রয়েছেন, যারা পূর্ববর্তী বছরে আবেদন করলেও নতুন বছরে এসে ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন।

দক্ষিণ এশিয়ার এই পাঁচ দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ হাজার ৪৯৬টি ওয়ার্ক পারমিট পেয়েছেন নেপালের নাগরিকরা এবং ১৩ হাজার ৬৯৩টি ভিসা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই তালিকায় ৮ হাজার ৩১৯টি ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। এর পরেই ভারতের নাগরিকরা ৮ হাজার ৮২টি এবং সবশেষে পাকিস্তানের নাগরিকরা ৬ হাজার ৫৯০টি কাজের ভিসা পেয়েছেন।

এদিকে ওয়ার্ক পারমিটের পাশাপাশি বর্তমানে দেশটিতে নিয়মিত অবস্থায় বসবাসরত অভিবাসীদের পরিসংখ্যানও প্রকাশ করেছে আইজিআই। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত রোমানিয়ায় রেসিডেন্স পারমিট নিয়ে বর্তমানে ৮ হাজার ৬৩৫ জন বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে ৭ হাজার ৮৯৫ জন কর্মসংস্থানের ভিত্তিতে, ৫০০ জন স্টুডেন্ট ভিসায়, ১৬৫ জন পারিবারিক পুনর্মিলনের আওতায়, ৬০ জন স্থায়ী রেসিডেন্স পারমিট নিয়ে এবং বাকিরা রিফিউজি স্ট্যাটাসসহ অন্যান্য ক্যাটাগরিতে বসবাস করছেন।

অভিবাসন কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, দক্ষিণ এশীয় নাগরিকদের সিংহভাগই রোমানিয়ায় অবস্থান করছেন মূলত চাকরির কারণে। বর্তমানে দেশটিতে নিয়মিত বসবাসকারী নেপালি নাগরিকের সংখ্যা ৫৭ হাজার ৩৩০ জন, যা দক্ষিণ এশীয়দের মধ্যে সর্বোচ্চ। এছাড়া শ্রীলঙ্কার ২৭ হাজার ৩৮০ জন, ভারতের ১৪ হাজার ৬১০ জন এবং পাকিস্তানের ৫ হাজার ২৬৫ জন নাগরিক রেসিডেন্স পারমিট নিয়ে দেশটিতে অবস্থান করছেন, যাদের বেশিরভাগই দেশটির শ্রমবাজার ও অর্থনীতিতে ভূমিকা রাখছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের আবহাওয়া (১০ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (২৬ জুন, ২০২৬)

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

লেবাননে ইসরায়েলি হামলায় মৃত ৭, গাজায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির

লেবাননে ইসরায়েলি হামলায় মৃত ৭, গাজায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় আজ বিশ্ব শিক্ষক দিবস

শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় আজ বিশ্ব শিক্ষক দিবস

যুক্তরাজ্যে ক্যানসার আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড এবং উদ্বেগের পূর্বাভাস

যুক্তরাজ্যে ক্যানসার আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড এবং উদ্বেগের পূর্বাভাস

ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন বাড়ছে-কমছে: গাজীপুরে বাড়বে, বাগেরহাটে কমবে

ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন বাড়ছে-কমছে: গাজীপুরে বাড়বে, বাগেরহাটে কমবে

দোহায় শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দোহায় শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১০ ফেব্রুয়ারি, ২০২৫)