দক্ষিণ আফ্রিকা সফরকে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ দেখছেন সাইফউদ্দিন
জাতীয় দলের সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাঠে নামার প্রস্তুত নিচ্ছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন সফরটিকে শুধুই ইমার্জিং লেভেলের সিরিজ হিসেবে দেখছেন না তিনি, বরং ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ মনে করছেন।
মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করেন সাইফ। তিনি জানান, কোচ ও সাবেক পেসার নাজমুল হোসেনের সঙ্গে কন্ডিশন মানিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করছেন। উপমহাদেশের বাইরের বাউন্সি ও পেস সহায়ক উইকেটে ভালো করার নানা কৌশল শেখার পাশাপাশি ব্যক্তিগত ফিটনেস ধরে রাখতে বাড়তি সচেতন সাইফ।
ছুটির মাঝেও মিরপুরের ঘামে নিজের ব্যাটিং ও বোলিংয়ের টেকনিক্যাল ঘাটতিগুলো শুধরে নিতে পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটি সহজ নয় স্বীকার করলেও, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজের সেরাটা উজোড় করে দিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত।



















