রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| রাত ৩:৫৪

দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল অবশেষে দেশে ফেরছে

প্রতিবেদক
staffreporter
মার্চ ৯, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল অবশেষে দেশে ফেরছে

দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল অবশেষে দেশে ফেরছে

অবশেষে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কলকাতায় আটকে থাকা দুই দলের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল গত শুক্রবার কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য দুটি দলই দেশে ফিরতে পারছিল না। অবশেষে আগামী মঙ্গলবার দেশে ফিরছেন এডেন মার্করাম-শাই হোপরা সহ দুই দলের সকল খেলোয়াড়।

গত রবিবার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে গত বুধবার সেমিফাইনালে হেরে। সেই সময় থেকে কলকাতার হোটেলেই রয়েছে দুই দল যা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি এবং দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি প্রকাশ করেন।

যুদ্ধ পরিস্থিতির জন্য দুবাই বা দোহা হয়ে ফেরার আকাশ পথ বন্ধ থাকায় তাদের কলকাতাতেই থাকতে হচ্ছিল। দুই দলের ফেরার জন্য বিকল্প ব্যবস্থা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং চার্টার্ড ফ্লাইট ভাড়া করা হয়েছে। সোমবার মধ্যরাতেই কলকাতা ছাড়বে দুই দল এবং মঙ্গলবার একই ফ্লাইটে রওনা দেবেন দুই দলের ক্রিকেটাররা। জোহানেসবার্গে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা দল এবং তার পর ওই ফ্লাইট ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে যাবে অ্যান্টিগায়।

দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার জর্জ লিন্ডে, জেসন স্মিথ ও কেশব মহারাজ এবং দলের সাপোর্ট স্টাফরা অবশ্য রবিবার নিউজিল্যান্ড চলে গিয়েছেন যেখানে ১৫ মার্চ থেকে শুরু হবে দুই দেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা দলের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শনিবার সন্ধ্যায় ভারত ছাড়ে ইংল্যান্ড দল যারা গত বৃহস্পতিবার ভারতের কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা

হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা

সংসদে দুই কক্ষে আসন হবে ৫০৫, আসছে নতুন রূপরেখা

সংসদে দুই কক্ষে আসন হবে ৫০৫, আসছে নতুন রূপরেখা

এথিক্যাল অনুমোদন ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় বলে মত চিকিৎসা বিশেষজ্ঞদের

এথিক্যাল অনুমোদন ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় বলে মত চিকিৎসা বিশেষজ্ঞদের

ইসরায়েল

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক রোশন, ‘কৃষ ফোর’-এ নতুন চমক

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক রোশন, ‘কৃষ ফোর’-এ নতুন চমক

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো ৪ শহর, বিপাকে আসাদ

আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৩ এপ্রিল, ২০২৫)

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকে চাইছে জেন জি

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকে চাইছে জেন জি

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা, শিশুসহ অন্তত ৩১ জন নিহত

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা, শিশুসহ অন্তত ৩১ জন নিহত

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৭ জুন, ২০২৬)