বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫২

থিম্পুতে বাংলাদেশ ভুটান সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৩, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
থিম্পুতে বাংলাদেশ ভুটান সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত

থিম্পুতে বাংলাদেশ ভুটান সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত

গভীর বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের মধ্য দিয়ে ভুটানের রাজধানী থিম্পুতে শেষ হয়েছে সপ্তাহব্যাপী বাংলাদেশ-ভুটান সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। ১৪ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে ১১ জন শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবসহ উচ্চপর্যায়ের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল অংশ নেয়। ১৪ আগস্ট বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মালেকা পারভীনের দেওয়া স্বাগত নৈশভোজের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরদিন ১৫ আগস্ট ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্কৃতি ও জংখা উন্নয়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর রয়্যাল ইনস্টিটিউট অব দ্য পারফর্মিং আর্টসের অধ্যক্ষ স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মালেকা পারভীন বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

গত ২০ আগস্ট বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে দুই দেশের শিল্পীদের যৌথ পরিবেশনার মধ্য দিয়ে এই সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডিএন ধুংগেল। এছাড়া ভুটানের সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় অতিথি এবং বাংলাদেশি প্রবাসীরা এতে অংশ নেন।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ভুটান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ভুটানের প্রথম স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণ করেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া বেগম সংস্কৃতিকে সর্বজনীন ভাষা উল্লেখ করে তরুণ প্রজন্মকে এর সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সফর ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও যৌথ প্রদর্শনী, কর্মশালা ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত