ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। তিনি উল্লেখ করেছেন, এবারের নির্বাচনে অংশীদার হতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন। এ নির্বাচন হবে দেশের গণতন্ত্রের পুণঃসূচনা।
শনিবার সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে অনুষ্ঠিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন প্রস্তুত। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকানো কমিশনের বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া, কমিশন জানিয়েছে যে, আগামী নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ঘোষণা করা হতে পারে। এ জন্য নির্বাচনের প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল প্রকাশ করা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।



















