মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ৯০–৯৫ শতাংশ সম্পন্ন: ইসি সচিব

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ৯০–৯৫ শতাংশ সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ৯০–৯৫ শতাংশ সম্পন্ন: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) কর্মপরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে তিনি বাসস-এর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ইসি সচিব জানান, নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে মূলত দুটি বিষয়ে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে—একটি হলো রাজনৈতিক দল নিবন্ধন এবং অন্যটি হলো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। ইতোমধ্যেই ২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য মনে করা হয়েছে এবং এ সংক্রান্ত মাঠ পর্যায়ের অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

পর্যবেক্ষক সংস্থার বিষয়ে তিনি বলেন, দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর পর্যালোচনা চলছে এবং কিছু সংস্থা সাংবাদিকদের তথ্য-সীমা পূরণ করেছে। আশা করা যাচ্ছে, এই সপ্তাহের মধ্যে তাদের নিবন্ধনও শেষ হবে।

আরপিও সংশোধনের বিষয়ে বিএনপি’র আপত্তি সম্পর্কে ইসি সচিব জানান, বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে এবং কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। আরপিও সংশোধনের আগে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তিনি বলেন, নির্বাচন কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, সামান্য সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব নয়, বিদ্যমান আইনে যথেষ্ট নির্ধারিত, এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।

এনসিপি’র প্রতীকের বিষয়ে ইসি সচিব বলেন, কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখনও কোনো বিকল্প প্রস্তাব আসেনি, তাই আগের অবস্থান বজায় থাকবে। কমিশন সহবিবেচনায় একটি প্রতীক বরাদ্দ করবে, যা এ পর্যায়ে চূড়ান্ত অবস্থান হিসেবে ধরা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি