মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতিমূলক বৈঠক ইসিতে

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২০, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতিমূলক বৈঠক ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতিমূলক বৈঠক ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।

সভায় ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। চার নির্বাচন কমিশনার এবং ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও বৈঠকে অংশগ্রহণ করছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি