সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ৬:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১২, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের আস্থা ধরে রাখতে হলে দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতার সঙ্গে।

সোমবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা। অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন, যাতে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার হয়।

তিনি আরও বলেন, সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। মাঠপর্যায়ে সদস্যদের প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও সমন্বয় কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়। তিনি আনসার ও ভিডিপির নবীন সদস্যদের দুর্নীতিমুক্ত থেকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা, দক্ষতা, বিচক্ষণতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবন শুরু করার আহ্বান জানান।

উল্লেখ্য, আনসার বাহিনীর ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থী পাসিং আউট প্যারেড সম্পন্ন করেছেন। মোট ৩ হাজার ২৩৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে রয়েছেন ৪১তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ১৫ জন, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা ৮৮ জন, আনসার ব্যাটালিয়ন ২৬তম ব্যাচের ১ হাজার ১০ জন এবং ২৭তম ব্যাচের ২ হাজার ১২৪ জন সদস্য।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ট্রাম্পের শুল্কযুদ্ধে বিশ্ব জুড়ে তোলপাড়: চীন, কানাডা, ভিয়েতনামের পাল্টা হুঙ্কার

ট্রাম্পের শুল্কযুদ্ধে বিশ্ব জুড়ে তোলপাড়: চীন, কানাডা, ভিয়েতনামের পাল্টা হুঙ্কার

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৫

নানা চ্যালেঞ্জের মধ্যেও এবারের ঈদযাত্রা সন্তোষজনক দাবি সেতুমন্ত্রীর

নানা চ্যালেঞ্জের মধ্যেও এবারের ঈদযাত্রা সন্তোষজনক দাবি সেতুমন্ত্রীর

আল-আজহারে নিজের ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরলেন প্রফেসর ইউনূস

প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য নতুন অ্যাপ উদ্বোধন করবে ইসি

প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য নতুন অ্যাপ উদ্বোধন করবে ইসি

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি

হামে শিশু মৃত্যুর দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন

হামে শিশু মৃত্যুর দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৩ নভেম্বর, ২০২৫)

পুলিশ হত্যাকাণ্ড ইস্যু আদালতে, প্রয়োজনে আবার তদন্ত: মির্জা ফখরুল

পুলিশ হত্যাকাণ্ড ইস্যু আদালতে, প্রয়োজনে আবার তদন্ত: মির্জা ফখরুল

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ১ অক্টোবর, ২০২৫