শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:৩২

পানিসম্পদ প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অনুসন্ধানে ফ্যাক্টচেক পোর্টাল

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩১, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
পানিসম্পদ প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অনুসন্ধানে ফ্যাক্টচেক পোর্টাল

পানিসম্পদ প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অনুসন্ধানে ফ্যাক্টচেক পোর্টাল

সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি প্রকাশ পাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর মন্ত্রী অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একই সঙ্গে তাঁর নির্বাচনী এলাকা পঞ্চগড়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এটিকে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও উল্লেখ করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন।

অন্যদিকে, ‘দ্য ডিসেন্ট’ নামক একটি ফ্যাক্টচেক পোর্টাল অনুসন্ধান করে জানায় যে, ছবি ও ভিডিওগুলো বিশ্লেষণ করে একাধিক এআই টুল ব্যবহারের পরও তা কৃত্রিমভাবে তৈরি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, ভিডিওর সঙ্গে সংগৃহীত হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে পঞ্চগড়ের বোদা উপজেলার এক নারীর পরিচয় পাওয়া গেছে, যিনি একই এলাকায় প্রতিমন্ত্রীর প্রতিবেশী। তবে সংশ্লিষ্ট নারী ছবিটি তাঁর নিজের বলে স্বীকার করলেও ভিডিও বা বিতর্কের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

ঘটনার পর মারিয়া সরকার এলিন নামে এক উপস্থাপিকা ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন এবং পেশাগত কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে ছবি তুলেছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর যে ছবি ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি আনুষ্ঠানিক ও পেশাগত এবং এটিকে বিকৃত করে মানহানির অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে ভয় পাচ্ছেন। তবে জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কঠোর অবস্থান নিয়ে জানিয়েছেন, প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং এর বিরুদ্ধে তাঁরা আইনি পদক্ষেপসহ দলীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি