রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:৩৩

তেহরানের পাচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদক
staffreporter
জুন ২৩, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
তেহরানের পাচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরায়েল

তেহরানের পাচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরায়েল

তেহরানের দক্ষিণপূর্ব দিকের পাচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা নুর নিউজ সোমবার (২৩ জুন) সকালে এক প্রতিবেদনে বিশাল এই কমপ্লেক্সে হামলার তথ্য জানায়।

এর আগে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের বিমানবাহিনী ইরানের পূর্বাঞ্চল ও তেহরানে নতুন হামলা সম্পন্ন করার কথা জানিয়েছে। তারা দাবি করেছে, তেহরানের একটি এয়ার টু সারফেস মিসাইল লঞ্চার ধ্বংস করা হয়েছে।

নতুন হামলায় ২০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল এবং ৩০টি অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

এছাড়া কেরমানশাহ এবং হামাদান প্রদেশে মিসাইলের গুদাম, মিসাইল ছোড়ার অবকাঠামো, স্যাটেলাইট যন্ত্র এবং মিলিটারি রাডারেও হামলা চালানোর দাবি করা হয়েছে।

সূত্র: আলজাজিরা, সিএনএন

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আরবাইজনের বিমানে রাশিয়া থেকে গুলি করা হয় : প্রেসিডেন্ট আলিয়েভ

আজারবাইজানের বিমানে রাশিয়া থেকে গুলি করা হয় : প্রেসিডেন্ট আলিয়েভ

যুদ্ধ পরিস্থিতির মাঝেও ইরানের তেল রপ্তানি ও রাজস্ব আয়ে বড় লাফ

যুদ্ধ পরিস্থিতির মাঝেও ইরানের তেল রপ্তানি ও রাজস্ব আয়ে বড় লাফ

টিকিট সংকট আর চড়া দামে কুয়েত প্রবাসীদের কোরবানির ঈদে বাড়ি ফেরা অনিশ্চিত

টিকিট সংকট আর চড়া দামে কুয়েত প্রবাসীদের কোরবানির ঈদে বাড়ি ফেরা অনিশ্চিত

দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত হান ডাক-সুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে ফেরাল আদালত

দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত হান ডাক-সুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে ফেরাল আদালত

ভারত মহাসাগরে ইরানের তিনটি তেলবাহী সুপারট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী

ভারত মহাসাগরে ইরানের তিনটি তেলবাহী সুপারট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী

অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে - রিজভী

অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে – রিজভী

ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

অর্থনীতির সংকট কাটিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট: বাস্তবায়নে চ্যালেঞ্জ গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এক বছর পূর্ণ করতে চললেও দেশের অর্থনীতি এখনও স্থবিরতার মধ্যেই রয়েছে। মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রফতানি হ্রাস ও রাজস্ব ঘাটতির মতো বহু সমস্যা সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। বাজেট প্রস্তুতের আগে অর্থ মন্ত্রণালয় যে আটটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছে, তার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, সামাজিক নিরাপত্তা বাড়ানো, রাজস্ব আয় বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং এলডিসি উত্তরণে প্রস্তুতি। অর্থ বিভাগ জানিয়েছে, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একইসঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও থাকছে। তবে বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে কেবল সামাজিক সুরক্ষা বাড়ানোই যথেষ্ট নয়। নতুন বিনিয়োগে আগ্রহ না থাকায় দেশের শিল্প খাতেও স্থবিরতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মূলধনি যন্ত্রপাতির আমদানিতে এলসি খোলার হার ৩০ শতাংশ কমেছে। শ্রমশক্তিতে অংশগ্রহণ নেমে এসেছে ৪৮.৪১ শতাংশে এবং দেশে বর্তমানে বেকার সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার, যা এক বছরে বেড়েছে সোয়া তিন লাখ। বিদেশে কর্মী পাঠানোর হারও ২২ শতাংশ হ্রাস পেয়েছে। তবে আশার কথা হলো—রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে এবং মার্চ ও এপ্রিল মাসে তা রেকর্ড পরিমাণে পৌঁছেছে। এদিকে বাজেট ঘাটতি মোকাবিলায় সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যার মধ্যে এনবিআরের লক্ষ্য ৪ লাখ ৯৯ হাজার কোটি। তবে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর মাত্র ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পেরেছে, ফলে প্রায় ৬৫ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে। সরকার নতুন খাতে কর আরোপ এবং কর ব্যবস্থার অটোমেশন চালুর মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করছে। সরকারি ঋণের পরিমাণ এরইমধ্যে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়নে আরও ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সুদ পরিশোধেই ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। তবে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কিছুটা কমিয়ে বাজেট ঘাটতি সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, উচ্চাভিলাষী এই বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজন বাস্তবভিত্তিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনা। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, বাজেটের আকার আরও ছোট ও বাস্তবসম্মত হলে তা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হতো। সিপিডির মোস্তাফিজুর রহমানের মতে, বাজেটের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং বিনিয়োগ ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে। বৈদেশিক বাণিজ্যেও নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের পণ্যে নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক বাজারের অস্থিরতায় রফতানি কমেছে। আখাউড়া স্থলবন্দরের মতো সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথগুলোর কার্যকারিতা কমে গেছে। এছাড়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চাঁদাবাজি ও সাইবার হুমকির কারণে বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন অবস্থায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিনিয়োগ সুরক্ষায় ‘ফাস্ট-ট্র্যাক অভিযোগ নিষ্পত্তি’ এবং ‘ই-কমার্স নিরাপত্তা ইউনিট’ গঠনের আহ্বান জানিয়েছে। এই সব বাস্তবতায় সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি ও তার কার্যকর বাস্তবায়ন, যার মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি ফিরিয়ে আনা সম্ভব হবে।

পরিবর্তিত সময়সূচিতে ৪৬তম বিসিএস লিখিত ও ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে

বৈদেশিক ঋণ পরিশোধে প্রথম মাসেই বড় অঙ্কের অর্থ ব্যয়

বাংলাদেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা, রেমিট্যান্স ও রফতানির ইতিবাচক প্রবৃদ্ধি

লাজ ফার্মা

লাজ ফার্মায় আইটি ও মেডিসিন সেলস ম্যান পদে নিয়োগ চলছে