বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:৪১

তুরাগে অগ্নিদুর্গতদের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১২, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
তুরাগে অগ্নিদুর্গতদের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

তুরাগে অগ্নিদুর্গতদের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবরবাড়ির বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও দাতা সংস্থাসহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণকালে তিনি এই আহ্বান জানান। জামায়াতের পক্ষ থেকে এদিন প্রতিটি পরিবারকে চাল, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং নতুন পোশাক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণ সাধনকে তারা ইবাদত হিসেবে গণ্য করেন। দেশ ও জাতির যেকোনো সংকটে জামায়াত সাধ্য অনুযায়ী জনগণের পাশে থাকার চেষ্টা করে। আর্তমানবতার সেবায় তারা কাজ করে গেলেও বিশাল এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে তিনি সমাজের সকল পেশা ও শ্রেণির মানুষকে মুক্ত হস্তে এগিয়ে আসার অনুরোধ করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে ন্যায়-ইনসাফ এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করতে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও ঈমানি দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের মাঝে এই সামান্য সহায়তা যদি কারো উপকারে আসে, তবেই তাদের এই মানবিক প্রচেষ্টা সার্থক হবে।

তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুল হাসান। বক্তারা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এই মানবিক বিপর্যয় মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত