বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:২৮

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ১৩ অভিবাসনপ্রত্যাশী

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৩, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ১৩ অভিবাসনপ্রত্যাশী

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ১৩ অভিবাসনপ্রত্যাশী

ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। গত ২০ আগস্ট ১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু পরেই নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় মাত্র ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যমতে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর নৌকাটি সাগরে কয়েক ঘণ্টা ভেসে ছিল এবং একপর্যায়ে ডুবে যায়। ভূমধ্যসাগরের এই মধ্যাঞ্চলীয় পথটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী হিসেবে পরিচিত। অতীতে মানবপাচারকারীরা প্রায়ই সমুদ্রযাত্রার অনুপযোগী নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তুলে এমন বিপজ্জনক পথ ব্যবহার করত।

তিউনিসিয়া সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ কঠোর নজরদারির কারণে গত দুই বছরে এই পথ দিয়ে মানবপাচার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা তিউনিসীয় উপকূলের নিরাপত্তা ও মানবপাচারের ঝুঁকি আবারও সামনে এনেছে। তিউনিসিয়া কর্তৃপক্ষ এই ধরনের প্রবাহ ও নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় নিজস্ব সীমান্ত সুরক্ষায় জোর দিচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি