শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:২৩

তামিলনাড়ুতে বাস সংঘর্ষে ১১ নিহত, ৬০ আহত

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
তামিলনাড়ুতে বাস সংঘর্ষে ১১ নিহত, ৬০ আহত

তামিলনাড়ুতে বাস সংঘর্ষে ১১ নিহত, ৬০ আহত

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কুম্মানগুদিতে রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন।

সংঘর্ষের পর বাস দুটি পুরোপুরি ধ্বংসপ্রায় হয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশও উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করতে সহায়তা করে। স্থানীয়রা ও পুলিশ যৌথভাবে বাসের ভেতর থেকে মানুষকে বের করে আনে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদিতে যাচ্ছিল, অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল। দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বাসের চালকের আসনের পাশে অংশটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। নিহতদের শরীর সেখানে রাখা হয়েছে এবং আহতদের মধ্যে অনেকে বাসের ভেতর আটকা পড়ে আছেন।

উল্লেখযোগ্য, গত সপ্তাহেও তামিলনাড়ুর দুটি বাসের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই এবার আরও ১১ জনের মৃত্যু হলো।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি