বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১১:২৭

‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত শাওকীর পরিচালনায় মাস্টারক্লাস, শেখা যাবে ওটিটি নির্মাণের কৌশল

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১০, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত শাওকীর পরিচালনায় মাস্টারক্লাস, শেখা যাবে ওটিটি নির্মাণের কৌশল

‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত শাওকীর পরিচালনায় মাস্টারক্লাস, শেখা যাবে ওটিটি নির্মাণের কৌশল

দেশের ওয়েব জগতে হইচই ফেলে দেওয়া জনপ্রিয় সিরিজ ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী এবার নির্মাণ শিখাতে আসছেন। ওটিটির অন্যতম সফল ও প্রশংসিত এই নির্মাতার কাছ থেকেই সরাসরি ওয়েব সিরিজ নির্মাণের বিভিন্ন কলা-কৌশল শেখার সুযোগ পাচ্ছেন নতুন ও তরুণ নির্মাতারা। আগামী ১৪ আগস্ট একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালসের আয়োজনে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এই বিশেষ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে।

এই মাস্টারক্লাসে ওয়েব সিরিজের গল্প নির্বাচন, প্রতিটি পর্বের বিন্যাস ও বিভাজন কৌশল, ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার পূর্ণাঙ্গ প্রক্রিয়া এবং শুটিংয়ের আগে পিপিএম-এর প্রস্তুতির বিস্তারিত বিষয় তুলে ধরবেন শাওকী। পাশাপাশি একজন সফল নির্মাতার দায়িত্ব ও মূল ভূমিকা নিয়ে তিনি আলোচনা করবেন, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে শাওকীর অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাবেন।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসম্মত শেখার পরিবেশ নিশ্চিত করতে মাস্টারক্লাসটিতে আসন সংখ্যা মাত্র ৩০টিতে সীমাবদ্ধ রাখা হয়েছে। আগ্রহীদের জন্য ইতোমধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যা সম্পন্ন করা যাবে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালসের অফিসিয়াল ফেসবুক পেজে থাকা নির্দিষ্ট লিংকের মাধ্যমে।

উল্লেখ্য, ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর পর ‘গুলমোহর’ সিরিজেও নিজের নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছিলেন শাওকী। সম্প্রতি তাঁর পরিচালনায় নতুন কাজ না এলেও সালেহ সোবহান অনিমের পরিচালনায় ও হইচইয়ে মুক্তি পাওয়া আলোচিত সিরিজ ‘হেডলাইন’-এর চিত্রনাট্য লিখেছেন তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত