শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৩৬

ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কেন্দ্র ও বুথ সংখ্যা বৃদ্ধি

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: জানালো বাংলাদেশ সেনাবাহিনী

ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কেন্দ্র ও বুথ সংখ্যা বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮টি কেন্দ্রের মাধ্যমে। তবে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বুথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের সংখ্যা পূর্বের মতোই ৮টি থাকবে। তবে প্রথমে ৫০০ বুথ নির্ধারণের পর তা ৭১০ এবং শেষ পর্যন্ত ৮১০ বুথে উন্নীত করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এই ব্যবস্থা থাকলে ভোটাররা একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকাল ৪টার মধ্যে ভোট কার্যক্রম নির্বিঘ্নে শেষ করা সম্ভব হবে।

ভোটের দিন শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত শিডিউলের বাইরে বিশেষ বাস চলবে এবং শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে সর্বশেষ বাসের সময় দেখে নেওয়ার জন্য। এর আগে ৩০ আগস্টের এক বিজ্ঞপ্তিতে ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এছাড়া বিকাল ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে লাইনে উপস্থিত থাকবেন, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ডাকসু নির্বাচনে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আগেই ওঠেছিল। ২৭ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেলের পক্ষ থেকে চিফ রিটার্নিং অফিসারের কাছে কেন্দ্র বৃদ্ধির দাবি জানানো হয় এবং পরে অন্যান্য প্যানেলের প্রার্থীরাও একই দাবি করেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্র সংখ্যা অপরিবর্তিত রেখে বুথ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮টি ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহ:

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল)

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল
  • অমর একুশে হল
  • ফজলুল হক মুসলিম হল

২. শারীরিক শিক্ষা কেন্দ্র

  • জগন্নাথ হল
  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল
  • সলিমুল্লাহ মুসলিম হল

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)

  • রোকেয়া হল

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র

  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং কক্ষ)

  • স্যার এ এফ রহমান হল
  • হাজী মুহম্মদ মুহসীন হল
  • বিজয় একাত্তর হল

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

  • সূর্যসেন হল
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
  • কবি জসীম উদ্দীন হল
  • শেখ মুজিবুর রহমান হল

৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র (নতুন)

  • কবি সুফিয়া কামাল হল

৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র (নতুন)

  • শামসুন নাহার হল
মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত