শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৩৯

ঢাকা ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুর পর্যন্ত ২০ শতাংশের বেশি ভোট

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
ঢাকা ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুর পর্যন্ত ২০ শতাংশের বেশি ভোট

ঢাকা ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুর পর্যন্ত ২০ শতাংশের বেশি ভোট

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা-১৫ আসনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটাররা অবাধ ও মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত এ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি।

পশ্চিম শেওড়াপাড়ায় অবস্থিত স্কলার কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম মিল্টন জানান, দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রে ২০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। মোট ৩ হাজার ২৬১ জন ভোটারের মধ্যে ওই সময় পর্যন্ত ৭৬০ জন ভোট দিয়েছেন।

তিনি বলেন, কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলছে। প্রত্যাশিত পরিবেশ বজায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রটিতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী ও এজেন্টরাও জানিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই ভোট গ্রহণ হচ্ছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়া এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ

রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়া এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ

আ. লীগ প্রসঙ্গে বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাহারের আহ্বান

‘পুষ্পা টু’ ছয় দিনেই ১,০০০ কোটির রেকর্ড গড়ল

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত, মানবিক বিপর্যয় প্রকট

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত, মানবিক বিপর্যয় প্রকট

মিয়ানমার থেকে পালিয়ে ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ

মিয়ানমার থেকে পালিয়ে ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ’

বিনা পারিশ্রমিকে কবর খনন করা মনু মিয়ার পাশে দাঁড়ালেন অভিনেতা খায়রুল বাসার

বিনা পারিশ্রমিকে কবর খনন করা মনু মিয়ার পাশে দাঁড়ালেন অভিনেতা খায়রুল বাসার

আমিরাতে আজ থেকে শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি কার্যকর

আমিরাতে আজ থেকে শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি কার্যকর

ঈদের দিন অনুশীলনে বাংলাদেশ দল, স্মৃতিচারণ করলেন সহকারী কোচ হাসান আল মামুন

ঈদের দিন অনুশীলনে বাংলাদেশ দল, স্মৃতিচারণ করলেন সহকারী কোচ হাসান আল মামুন

দুবাইয়ে জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে

দুবাইয়ে জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে

আজকের আবহাওয়া (৭ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (১ ডিসেম্বর, ২০২৫)