মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:২৪

ঢাকা-১২ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনি শোডাউন অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১৫, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
ঢাকা-১২ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনি শোডাউন অনুষ্ঠিত

ঢাকা-১২ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনি শোডাউন অনুষ্ঠিত

ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরে বাংলানগর) আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী শুক্রবার নির্বাচনি শোডাউনে অংশগ্রহণ করেছেন। বাদ জুমা এই শোডাউন রহিম মেটাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আসনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তেজগাঁও ট্রাক স্টেশন এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়ে সমাপ্তি হয়।

শোডাউনে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগরনেতা হাফেজ নাজমুল হাসান, ঢাকা-১২ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মঈন পাটোয়ারী, মাওলানা রুহুল আমিন, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীলরা।

ঢাকা-১২ আসনের প্রার্থী ও রহিম মেটাল জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী বলেন, তিনি পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনি ময়দানে হাজির হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, পুরোনো বন্দোবস্ত থেকে ফিরে এসে ৯২ ভাগ মুসলমানের আকাঙ্ক্ষা অনুযায়ী ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, ইকামতে দীন প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামই একমাত্র বিকল্প।

শোডাউনের শেষের সংক্ষিপ্ত আলোচনায় মোমতাজী মুসল্লিদের দ্বীন বিজয়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে জনআকাঙ্খার বাংলাদেশ প্রতিষ্ঠা এখন সময়ের প্রয়োজন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, রাজনীতির মাধ্যমে নয়, বরং ইসলামিক নীতি মেনে মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এছাড়া তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার চেতনাকে লালন করতে হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই, ২০২৬)

নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বললেন, দেখতে দেবদূত হলেও কাজে তিনি কিলারের মতো কঠিন

নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বললেন, দেখতে দেবদূত হলেও কাজে তিনি কিলারের মতো কঠিন

সকালের জন্য পুষ্টিকর পানীয়: ডালিমের রস ও চিয়া বীজের উপকারিতা

সকালের জন্য পুষ্টিকর পানীয়: ডালিমের রস ও চিয়া বীজের উপকারিতা

ব্রিটিশ গোয়েন্দাদের তদন্তের মুখে টিউলিপ সিদ্দিক

ব্রিটিশ গোয়েন্দাদের তদন্তের মুখে টিউলিপ সিদ্দিক

হোয়াটসঅ্যাপে এলো মেটা এআই রাইটিং হেল্প ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার: গ্রুপ চ্যাটে টাইপিং স্ট্যাটাস দেখার সুযোগ

জেনিনে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: শতাধিক ভবন গুঁড়িয়ে, হাজারো ফিলিস্তিনি উচ্ছেদ!

জেনিনে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: শতাধিক ভবন গুঁড়িয়ে, হাজারো ফিলিস্তিনি উচ্ছেদ!

সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধিতে বড় পরিবর্তন আনলো ইসি

সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধিতে বড় পরিবর্তন আনলো ইসি

ভুটান ম্যাচের বিশৃঙ্খলা থেকে শিক্ষা, সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তা জোরদার করছে বাফুফে

ভুটান ম্যাচের বিশৃঙ্খলা থেকে শিক্ষা, সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তা জোরদার করছে বাফুফে

দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

চীনা পণ্যে সর্বোচ্চ ২৪৫% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, বাণিজ্যযুদ্ধ আরও তীব্রতর

চীনা পণ্যে সর্বোচ্চ ২৪৫% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, বাণিজ্যযুদ্ধ আরও তীব্রতর