মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৪০

ঢাকা-১২ আসনের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিলেন সাইফুল আলম খান মিলন

প্রতিবেদক
staffreporter
জুন ২৮, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
ঢাকা-১২ আসনের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিলেন সাইফুল আলম খান মিলন

ঢাকা-১২ আসনের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিলেন সাইফুল আলম খান মিলন

ঢাকা-১২ আসনের যোগাযোগ ব্যবস্থার কার্যকর সংস্কার ও আধুনিকীকরণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভব সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার তেজগাঁও দক্ষিণ এলাকায় টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় সংস্কারকৃত দু’টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সকালে তিনি তেজগাঁও মডেল স্কুল সংলগ্ন সড়ক এবং পরে তেজগাঁও রেলস্টেশন এলাকার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল এবং তেজগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাইফুল আলম খান মিলন বলেন, যে দেশ যত উন্নত সে দেশের যোগাযোগ ব্যবস্থা ততই আধুনিক ও গতিশীল। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা নগরীসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে তেজগাঁও এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এই উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জামায়াতকে একটি কল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে দাবি করে তিনি বলেন, তারা মানুষের দুর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ এবং শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, বরং পুরো দেশেই ইতিবাচক পরিবর্তন আনতে চান। এই পরিবর্তনের ধারায় শামিল হতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
নতুন পণ্য আনছে অ্যাপল, প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল তুঙ্গে

নতুন পণ্য আনছে অ্যাপল, প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল তুঙ্গে

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৩ এপ্রিল, ২০২৬)

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (৬ জানুয়ারি, ২০২৬)

পাঞ্জাবে ভয়াবহ বন্যায় বিপর্যয়, শাহরুখ-সালমানসহ বলিউড তারকাদের ত্রাণ সহায়তা

পাঞ্জাবে ভয়াবহ বন্যায় বিপর্যয়, শাহরুখ-সালমানসহ বলিউড তারকাদের ত্রাণ সহায়তা

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিন বিকল, জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিন বিকল, জরুরি অবতরণ

মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস ত্রিপোলি

মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস ত্রিপোলি

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৮ ফেব্রুয়ারি, ২০২৫)

এআই প্রযুক্তির চমক নিয়ে গুগল উন্মোচন করল অ্যান্ড্রয়েড ১৭

এআই প্রযুক্তির চমক নিয়ে গুগল উন্মোচন করল অ্যান্ড্রয়েড ১৭

ভারতে ক্যানসার ও ডায়াবেটিসসহ ৭১টি জরুরি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার

ভারতে ক্যানসার ও ডায়াবেটিসসহ ৭১টি জরুরি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার

বিশ্বের নজর বাংলাদেশের দিকে: ইউনূসের নেতৃত্বে নতুন কূটনৈতিক উচ্চতা

বিশ্বের নজর বাংলাদেশের দিকে: ইউনূসের নেতৃত্বে নতুন কূটনৈতিক উচ্চতা