ঢাকা-১০ আসনে ১৬৩ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১০ আসনে নির্বাচনি সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র থেকে বেলা ১১টার দিকে এসব সামগ্রী বিতরণ করা হয়। সেখান থেকে আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের নির্বাচনি উপকরণ দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ধানমন্ডি থানার নির্বাচন অফিসার ওয়াজাহাত নুর এই সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সকাল ৯টায় বিতরণ শুরুর কথা থাকলেও তা বেলা ১১টা থেকে শুরু হয়।
ঢাকা-১০ আসন ধানমন্ডি ও লালবাগ থানার আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে সাতটি প্রশাসনিক ওয়ার্ডের ১৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন



















