বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১২:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চালু হলো ২১টি এসি, স্বস্তিতে মুসল্লিরা

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১০, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চালু হলো ২১টি এসি, স্বস্তিতে মুসল্লিরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চালু হলো ২১টি এসি, স্বস্তিতে মুসল্লিরা

দীর্ঘদিনের অপেক্ষা ও শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে অবশেষে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালু হয়েছে। ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে মসজিদটিতে ৫ টন ক্ষমতাসম্পন্ন মোট ২১টি এসি স্থাপন করা হয়। ফলে প্রচণ্ড গরমের মধ্যেও মসজিদে আসা মুসল্লিরা এখন স্বস্তিতে নামাজ আদায় করতে পারছেন।

দীর্ঘদিন ধরে মসজিদে এসি স্থাপনের দাবি থাকলেও প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন জটিলতার কারণে তা চালু করা সম্ভব হচ্ছিল না। সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, জোহরের নামাজ আদায়ের সময় এসি সিস্টেমের উদ্বোধন ও মুসল্লিদের স্বস্তি প্রত্যক্ষ করে তিনি আনন্দিত। তাঁর মতে, চার দশক ধরে অবহেলিত থাকা মসজিদটির সংস্কার ও রূপান্তরে এই এসি চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অগ্রগতি।

এই সংস্কার প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও জানান, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ডাকসুর প্রতিনিধিদের নিয়ে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর চট্টগ্রামের একটি স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠানের অর্থায়নে এ উদ্যোগের চুক্তি হয়। পরবর্তীতে কাঠামোগত কাজ শেষ হলেও সংযোগের অভাবে দীর্ঘদিন এসিগুলো চালানো যায়নি। পরবর্তীতে ডাকসুর নিরবচ্ছিন্ন তাগাদা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করে এসিগুলো চালু করা হয়।

এ বিষয়ে ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম এবং ভিপি আবু সাদিক কায়েম জানান, নানা প্রশাসনিক জটিলতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরে তারা আনন্দিত। তবে পাশাপাশি প্রশাসনের অসহযোগিতার কারণে নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম ও খেলার মাঠের উন্নয়নকাজ আটকে থাকার অভিযোগও তুলেন ভিপি। তবুও মেয়াদের শেষ পর্যন্ত শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসু কাজ করে যাবে বলে আশ্বাস দেওয়া হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাজায় লাশের পাহাড়, জেনিনে নতুন ঘাঁটি গড়ে তুলছে ইসরায়েল

গাজায় লাশের পাহাড়, জেনিনে নতুন ঘাঁটি গড়ে তুলছে ইসরায়েল

ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর: বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকা আরও দৃঢ়

ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর: বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকা আরও দৃঢ়

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার

গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের ‘নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা’ ঘিরে বৈশ্বিক উদ্বেগ

গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের ‘নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা’ ঘিরে বৈশ্বিক উদ্বেগ

হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

মাতারবাড়ীকে রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তরের নির্দেশ প্রধান উপদেষ্টার

মাতারবাড়ীকে রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তরের নির্দেশ প্রধান উপদেষ্টার

আফগানিস্তানে

আফগানিস্তানে ‘৫০টি ক্ষেপণাস্ত্র’ হামলা চালালো পাকিস্তান

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৩ জুলাই, ২০২৫)

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৩ জানুয়ারি, ২০২৫)

দিল্লিতে বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হলেও অমীমাংসিত মূল সংকটগুলো

দিল্লিতে বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হলেও অমীমাংসিত মূল সংকটগুলো