শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৯

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আবারো কম্পন, পাঁচ দিনের মধ্যে পঞ্চম ভূমিকম্প

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৭, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আবারো কম্পন, পাঁচ দিনের মধ্যে পঞ্চম ভূমিকম্প

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আবারো কম্পন, পাঁচ দিনের মধ্যে পঞ্চম ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে এই কম্পন ধরা পড়ে বলে জানিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ রুবাইয়াত কবির। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬, যা মৃদু বা স্বল্পমাত্রার হিসেবে ধরা হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে।

এর আগে গত শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর চারটি ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী থেকে উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার, এবং এতে চার জেলায় ১১ জন নিহত হন ও কয়েক শতাধিক মানুষ আহত হন।

পরবর্তী দিনে, শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হলেও তা স্বল্পমাত্রার ছিল। এক সপ্তাহের মধ্যে পাঁচবার ভূমিকম্পের ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটির ঢাকা ছিল। শুক্রবার (২১ নভেম্বর) একটি এবং শনিবার (২২ নভেম্বর) তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
‘দ্য বেঙ্গল ফাইল্‌স’: শাশ্বত চ্যাটার্জি ও পল্লবী যোশীর বিতর্ক

‘দ্য বেঙ্গল ফাইল্‌স’: শাশ্বত চ্যাটার্জি ও পল্লবী যোশীর বিতর্ক

ঈদুল আজহা উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে রেকর্ড অগ্রগতি, যানজট এড়াতে পর্যায়ক্রমিক ছুটি

ঈদুল আজহা উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে রেকর্ড অগ্রগতি, যানজট এড়াতে পর্যায়ক্রমিক ছুটি

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ৮ ফেব্রুয়ারি, ২০২৫

সিটি ব্যাংকের ‘জলবায়ু প্রতিবেদন ২০২৪’ প্রকাশ

সিটি ব্যাংকের ‘জলবায়ু প্রতিবেদন ২০২৪’ প্রকাশ

নিজ দেশে ফিরতে পেরে খুশি মালালা ইউসুফজাই

নিজ দেশে ফিরতে পেরে খুশি মালালা ইউসুফজাই

আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৯ ডিসেম্বর, ২০২৫)

ভারতের পরাজয় কখনো ভুলবে না: সাম্প্রতিক সংঘাত নিয়ে বক্তব্য প্রধানমন্ত্রীর

ভারতের পরাজয় কখনো ভুলবে না: সাম্প্রতিক সংঘাত নিয়ে বক্তব্য প্রধানমন্ত্রীর

আলেপ্পোর পর হামা শহরও দখলে নিলেন বিদ্রোহীরা

ঈদে রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঈদে রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন শিগগির

বাংলাদেশ ব্যাংক জুলাই-আগস্টের আকু বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়নে