ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা আনুমানিক ৫.২ রিখটার স্কেলে। তবে আগের একই মাত্রার ভূমিকম্পের তুলনায় আজকের কম্পনের তীব্রতা বেশি ছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের ত্রিপুরা। বাংলাদেশের ঘোড়াশাল এলাকার কাছাকাছি এই কেন্দ্রস্থল থাকায় দেশের বিভিন্ন এলাকায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। বর্তমানে কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন

















