বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৭:২৯

ঢাকার ডিসির সঙ্গে ঢাকা ৪ ও ৫ আসনের সংসদ সদস্যদের মতবিনিময় এবং পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
ঢাকার ডিসির সঙ্গে ঢাকা ৪ ও ৫ আসনের সংসদ সদস্যদের মতবিনিময় এবং পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকার ডিসির সঙ্গে ঢাকা ৪ ও ৫ আসনের সংসদ সদস্যদের মতবিনিময় এবং পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসাইনের সঙ্গে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময়কালে সংসদ সদস্যরা নিজ নিজ সংসদীয় এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার চিত্র তুলে ধরেন। একই সাথে সেসব সমস্যা জরুরি ভিত্তিতে সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে তারা ঢাকার জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এমপি দ্বয়ের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন এবং যাত্রাবাড়ী পূর্ব থানা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

পরিচিতি সভায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন যদি আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে তবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। জনগণের সেবক হিসেবে প্রত্যেকে নিজ অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে তিনি আহ্বান জানান। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, একজন ডিসি যদি দুর্নীতিমুক্ত থাকেন তবে তার অধীনে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার সাহস পাবে না। ঢাকার সামগ্রিক উন্নয়নে তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

এছাড়াও একই দিনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “নজরুল বর্ষ” উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং সৈয়দ জয়নুল আবেদীন এমপি। উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উদযাপনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত