বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:১৩

ঢাকায় সুবিধাবঞ্চিতদের বায়ুদূষণ পর্যবেক্ষণ জোরদারে ব্রিদিং ঢাকা প্রকল্পের সূচনা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
ঢাকায় সুবিধাবঞ্চিতদের বায়ুদূষণ পর্যবেক্ষণ জোরদারে ব্রিদিং ঢাকা প্রকল্পের সূচনা

ঢাকায় সুবিধাবঞ্চিতদের বায়ুদূষণ পর্যবেক্ষণ জোরদারে ব্রিদিং ঢাকা প্রকল্পের সূচনা

ঢাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে বায়ুদূষণ পর্যবেক্ষণ জোরদার এবং জনসাধারণের জন্য নির্ভরযোগ্য বায়ুমানের তথ্যপ্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ‘ব্রিদিং ঢাকা’ শীর্ষক ১৮ মাস মেয়াদি একটি গবেষণা উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়েছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর কারিগরি সহযোগিতায় অভিযাত্রিক ফাউন্ডেশন এই প্রকল্পের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট-এর ‘এয়ার কোয়ালিটি ফান্ড ২০২৬’-এর অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবনে আয়োজিত এ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. এ. টি. এম. নুরুল আমিন। সভায় পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ আবদুল মোতালিব সহ পরিবেশ ও নীতি গবেষণা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামি প্রকল্পের উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরে বলেন যে কমিউনিটি পর্যায়ে বায়ুমানের তথ্য সহজলভ্য করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিই এই উদ্যোগের মূল লক্ষ্য। অন্যদিকে ক্যাপসের চেয়ারম্যান ও প্রকল্পের কারিগরি প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান যে এটি আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে নির্ভরযোগ্য বায়ুদূষণ তথ্য সংগ্রহ করবে যা পরবর্তীতে কার্যকর নীতি প্রণয়নে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. লুৎফর রহমান ঢাকার বায়ুদূষণ মোকাবিলায় সমন্বিত তথ্য সংগ্রহের গুরুত্ব জোর দিয়ে বলেন যে এ ধরনের বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ ভিত্তিক উদ্যোগগুলো বায়ুমানের টেকসই উন্নয়নে এবং বায়ুদূষণ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
প্রথম টি-টোয়েন্টি শুরুর আগেরদিন বাংলাদেশ দলে সৌম্য সরকার

প্রথম টি-টোয়েন্টি শুরুর আগেরদিন বাংলাদেশ দলে সৌম্য সরকার

ভ্যাকসিন কেনাকাটায় দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করলো বেক্সিমকো ফার্মা

ভ্যাকসিন কেনাকাটায় দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করলো বেক্সিমকো ফার্মা

সাবমেরিন ক্যাবল মেরামত চলাকালীন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা

সাবমেরিন ক্যাবল মেরামত চলাকালীন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা

‘মব কালচার’ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ অন্তর্বর্তী সরকার - বিএনপি (1)

‘মব কালচার’ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ অন্তর্বর্তী সরকার: বিএনপি

বিবিসির সম্পাদিত ট্রাম্প বক্তৃতা বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট মামলা হুমকি

ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধও হতে পারে

ট্রাম্পের ঘোষিত ২৯ মিলিয়ন ডলারের খোঁজ পায়নি এনজিও ব্যুরো

ট্রাম্পের ঘোষিত ২৯ মিলিয়ন ডলারের খোঁজ পায়নি এনজিও ব্যুরো

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে ধামরাইয়ের এক নেতা আটক, মুচলেকা দিয়ে মুক্তি

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে ধামরাইয়ের এক নেতা আটক, মুচলেকা দিয়ে মুক্তি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ৪.৩ মাত্রার ভূমিকম্প

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ৪.৩ মাত্রার ভূমিকম্প

টেক্সাসে ডিটেনশন সেন্টারে হামলা ও পুলিশকে হত্যাচেষ্টা, অ্যান্টিফা সদস্যদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড

টেক্সাসে ডিটেনশন সেন্টারে হামলা ও পুলিশকে হত্যাচেষ্টা, অ্যান্টিফা সদস্যদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড

অবৈধ অভিবাসী ইস্যু: ডিআর কঙ্গোর ওপর যুক্তরাজ্যের ভিসা বিধিনিষেধ

অবৈধ অভিবাসী ইস্যু: ডিআর কঙ্গোর ওপর যুক্তরাজ্যের ভিসা বিধিনিষেধ