মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:০০

ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৪১১

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১২, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৪১১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং অন্যজন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বসবাসকারী।

প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৬ জন এবং ঢাকা বিভাগের সিটিবহির্ভূত এলাকায় ৬১ জন। এছাড়া বরিশাল বিভাগের সিটিবহির্ভূত এলাকায় ৫০ জন, চট্টগ্রামে ৭০ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ২০ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৬.৯ শতাংশ পুরুষ এবং ৩৩.১ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ৪৬৪ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ২৫৩ জনে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ডেঙ্গু সংক্রমণ ছড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর, যখন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে। ২০২৪ সালেও পরিস্থিতি ছিল উদ্বেগজনক; ওই বছর আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ক্ষমতায় গেলে পরমাণু কর্মসূচি বন্ধ ও ইসরায়েলকে স্বীকৃতির ঘোষণা রেজা পাহলভির

ক্ষমতায় গেলে পরমাণু কর্মসূচি বন্ধ ও ইসরায়েলকে স্বীকৃতির ঘোষণা রেজা পাহলভির

পোস্তায় সরকারি দরের অর্ধেক মূল্যে চামড়া বিক্রি, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

পোস্তায় সরকারি দরের অর্ধেক মূল্যে চামড়া বিক্রি, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

১৬ জুলাই পালিত হবে শহিদ আবু সাঈদ দিবস

১৬ জুলাই পালিত হবে শহিদ আবু সাঈদ দিবস

এ মাসেই আমাদের রাজনৈতিক দল আসছে: সারজিস আলম

এ মাসেই আমাদের রাজনৈতিক দল আসছে: সারজিস আলম

১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের জন্য মানদণ্ড হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের জন্য মানদণ্ড হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মধ্যপ্রাচ্য সংঘাতে আকাশসীমা বন্ধ, ক্রিকেট টেনিস ও ফর্মুলা ওয়ানে অচলাবস্থা

মধ্যপ্রাচ্য সংঘাতে আকাশসীমা বন্ধ, ক্রিকেট টেনিস ও ফর্মুলা ওয়ানে অচলাবস্থা

সুচিকিৎসার দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

সুচিকিৎসার দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

অনলাইনে শিশুদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নতুন বয়স যাচাই অ্যাপ

অনলাইনে শিশুদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নতুন বয়স যাচাই অ্যাপ

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১১ জুলাই, ২০২৫)

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে আবারও রাজপথের লড়াইয়ের হুঁশিয়ারি

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে আবারও রাজপথের লড়াইয়ের হুঁশিয়ারি