শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৫৩

ডেঙ্গুতে একদিনে নতুন করে ৪৯০ জন আক্রান্ত, আরও ২ জনের মৃত্যু

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৭০০

ডেঙ্গুতে একদিনে নতুন করে ৪৯০ জন আক্রান্ত, আরও ২ জনের মৃত্যু

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৯০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।

বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৮৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২০০ জন।

অন্যদিকে, গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৭৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৪৫ হাজার ২৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আবাসন ও শ্রম আইন ভাঙায় সাড়ে তিন হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত

আবাসন ও শ্রম আইন ভাঙায় সাড়ে তিন হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত

ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৭ ফেব্রুয়ারি, ২০২৫)

যৌথ হামলায় ইরানের ২৭০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব

যৌথ হামলায় ইরানের ২৭০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব

ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৩ জুলাই, ২০২৬)

নতুন মামলা: সাবেক ৬ মন্ত্রীসহ ১৬ জন গ্রেপ্তার

নতুন মামলা: সাবেক ৬ মন্ত্রীসহ ১৬ জন গ্রেপ্তার

চীনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বিএনপি'র প্রতিনিধিদল

চীনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বিএনপি’র প্রতিনিধিদল

ইসরায়েলের চার্চে হামলা: প্রেসিডেন্ট ট্রাম্পের হতবাক হওয়া ও যুদ্ধবিরতির আহ্বান

ইসরায়েলের চার্চে হামলা: প্রেসিডেন্ট ট্রাম্পের হতবাক হওয়া ও যুদ্ধবিরতির আহ্বান

রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে ও রোগপ্রতিরোধে শসা হতে পারে আদর্শ সুপারফুড

গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে ও রোগপ্রতিরোধে শসা হতে পারে আদর্শ সুপারফুড

‘ব্রাজিলের ট্রাম্প’ বলসোনেরো গৃহবন্দি, সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা ট্রাম্প প্রশাসনের

‘ব্রাজিলের ট্রাম্প’ বলসোনেরো গৃহবন্দি, সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা ট্রাম্প প্রশাসনের