বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| সকাল ৭:৫৩

ডিএসইতে দরপতন, লেনদেন সামান্য বেড়েছে

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
ডিএসইতে দরপতন, লেনদেন সামান্য বেড়েছে

ডিএসইতে দরপতন, লেনদেন সামান্য বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩ ডিসেম্বর) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন ঘটেছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। তবে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ২৩৬টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৪০টি, ‘বি’ ক্যাটাগরির ৫১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৫টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে নেমেছে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেনের পরিমাণে সামান্য বৃদ্ধি দেখা গেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪১ লাখ টাকা, যা গতকাল ৩৭৯ কোটি ৭ লাখ টাকার তুলনায় ২৬ কোটি ৩৪ লাখ টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির শেয়ারদর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল। তবে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬১ পয়েন্টে এবং সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৩ পয়েন্টে উঠেছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪ লাখ টাকা, যা গতকাল ১২ কোটি ৫২ লাখ টাকার তুলনায় বেড়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত