রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:৪৪

ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: জানালো বাংলাদেশ সেনাবাহিনী

ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এই আদেশ আসে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে। রিটকারীর পক্ষে ছিলেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। আদালত তাকে এস এম ফরহাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনি ট্রাইব্যুনালে দাখিল করতে নির্দেশ দিয়েছে।

হাইকোর্ট একই সঙ্গে জানতে চেয়েছে, ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্তকরণ এবং ভোটের প্রস্তুতি কীভাবে সম্পন্ন হচ্ছে।

এদিকে, এই আদেশের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের পক্ষ থেকে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আদালতে এস এম ফরহাদের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির, আর রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত তালিকায় নির্বাচনে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
কক্সবাজারে জমকালো আয়োজনে সম্পন্ন হলো যমুনা ইলেকট্রনিক্স পার্টনার্স মিট ২০২৬

কক্সবাজারে জমকালো আয়োজনে সম্পন্ন হলো যমুনা ইলেকট্রনিক্স পার্টনার্স মিট ২০২৬

চীনে চন্দ্র নববর্ষের উৎসবে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও ১২ জনের মৃত্যু

চীনে চন্দ্র নববর্ষের উৎসবে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও ১২ জনের মৃত্যু

বিপিএলে গানে গানে ক্রিকেটের উন্মাদনা ছড়াচ্ছেন গীতিকার রবিউল ইসলাম জীবন

বিপিএলে গানে গানে ক্রিকেটের উন্মাদনা ছড়াচ্ছেন গীতিকার রবিউল ইসলাম জীবন

ভোরে ঘুম থেকে ওঠা শরীর ও মনের জন্য সবচেয়ে উপকারী, বলছেন বিশেষজ্ঞরা

ভোরে ঘুম থেকে ওঠা শরীর ও মনের জন্য সবচেয়ে উপকারী, বলছেন বিশেষজ্ঞরা

থাইল্যান্ডে পরপর দুই ম্যাচে হেরে ব্যাখ্যায় আশ্রয় কোচ বাটলারের

থাইল্যান্ডে পরপর দুই ম্যাচে হেরে ব্যাখ্যায় আশ্রয় কোচ বাটলারের

চলতি অর্থবছরের শুরুতে চাল ও গমের মজুদ বেড়ে ১৭.৬৪ লাখ টন

চলতি অর্থবছরের শুরুতে চাল ও গমের মজুদ বেড়ে ১৭.৬৪ লাখ টন

মালদ্বীপের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঈদুল আজহা উপলক্ষে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সিএনজি স্টেশন

ঈদুল আজহা উপলক্ষে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সিএনজি স্টেশন

যুক্তরাষ্ট্র নয়াদিল্লি বিস্ফোরণ তদন্তে সহযোগিতা প্রস্তাব করলেও ভারত অস্বীকার করেছে

যুক্তরাষ্ট্র নয়াদিল্লি বিস্ফোরণ তদন্তে সহযোগিতা প্রস্তাব করলেও ভারত অস্বীকার করেছে

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা, শিশুসহ অন্তত ৩১ জন নিহত

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা, শিশুসহ অন্তত ৩১ জন নিহত