বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৪২

ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের ঢাকা রিজেন্সিতে বুফে ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৫, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের ঢাকা রিজেন্সিতে বুফে ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার

ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের ঢাকা রিজেন্সিতে বুফে ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বিশেষ ডাইনিং সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট দিনে গ্রাহকেরা আকর্ষণীয় বুফে অফার উপভোগ করতে পারবেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) মিজানুর রহমান সিদ্দিকী এবং ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোস্তফা মোশাররফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তির প্রযোজ্য শর্ত সাপেক্ষে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকেরা প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বুফে ডিনারে “বাই ওয়ান গেট থ্রি” ফ্রি সুবিধা পাবেন। বছরব্যাপী এই বিশেষ সুবিধাটি ব্যাংকের গ্রাহকদের ডাইনিং অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য উন্নত সেবা, এক্সক্লুসিভ সুযোগ-সুবিধা এবং স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হলে ভেটো ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হলে ভেটো ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু, শুরু হবে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিত: কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিত: কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজে আইটি ভেন্ডর ম্যানেজার পদে নিয়োগ

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন

অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন

আজান শোনার মুহূর্তেই গান থামিয়ে প্রশংসা কুড়ালেন সনু নিগম

আজান শোনার মুহূর্তেই গান থামিয়ে প্রশংসা কুড়ালেন সনু নিগম

হাঁসের মাংস স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর

হাঁসের মাংস স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের পাল্টা জবাব, মাইক্রোসফটের এআই মডেল নিয়ে মন্তব্য

আজকের মুদ্রার হার (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৬ মে, ২০২৫)