ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধও হতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে এবং তিনি বলছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’।
ট্রাম্প সিবিসি টিভির অনুষ্ঠান সিবিসি’স সিক্সটি মিনিটসে গত রোববার মার-আ-লাগো থেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি সরাসরি এমন কিছু ভাবছেন না, তবু এটা ঘটতে পারে কারণ “তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করছে”।
ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার নৌযানগুলো মেক্সিকো সাগরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী পাঠানোর জন্য দায়ী এবং এ কারণে তিনি সামরিক ব্যবস্থাও বিবেচনা করতে পারেন, যদিও তিনি সবকিছু প্রকাশ করেননি। ট্রাম্পের অভিযোগ, মাদকের কারণে যুক্তরাষ্ট্রে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ মরছে এবং ভেনেজুয়েলা এ সমস্যার জন্য দায়ী; এর প্রেক্ষিতে গত কয়েক মাসে মার্কিন নৌবাহিনী মেক্সিকো সাগরে কিছু ভেনেজুয়েলান মাছধরা নৌযান লক্ষ্য করে হামলা চালায়, যেগুলোতে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
মাদুরো এসব হামলার প্রতিক্রিয়ায় বলেছেন যে ট্রাম্প ভেনেজুয়েলায় ‘হামলা চালানোর ক্ষেত্র’ তৈরি করছেন, এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ট্রাম্পকে লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন বলে অভিহিত করেছেন। ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নেবেন তা তিনি প্রকাশ করবেন না। সূত্র: বিবিসি।


















