শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| রাত ৮:১৫

ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ভয়াবহ হামলা, একদিনেই নিহত ১১৫ ফিলিস্তিনি

প্রতিবেদক
staffreporter
মে ১৫, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ভয়াবহ হামলা, একদিনেই নিহত ১১৫ ফিলিস্তিনি

ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ভয়াবহ হামলা, একদিনেই নিহত ১১৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত একনাগাড়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যখাত ও সংবাদমাধ্যমগুলো।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আজকের হামলার মাত্রা গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ কতজন করে রয়েছে—তা এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি।

ইসরায়েলি আগ্রাসনের এ ধারাবাহিকতার মাঝে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৩ মে সফর শুরু করে সৌদি আরব ও কাতার ঘুরে আজ তিনি পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতে। ইসরায়েল এর আগেই হুমকি দিয়েছিল, ট্রাম্পের সফর চলাকালে হামাস যদি যুদ্ধবিরতিতে না যায়, তাহলে তারা গাজায় বড় আকারে অভিযান চালাবে।

সেই হুমকির বাস্তব রূপ দেখা যাচ্ছে গাজার আকাশে-বন্দরে। শুধু আজই নয়, গতকাল বুধবারও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। আজকের হিসাব সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ইতোমধ্যে দুই মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ফলে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের চরম সংকটে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এই অবরোধে ক্ষুধায় কাতর জনসাধারণের ওপর চলমান হামলা তাদের বেঁচে থাকার শেষ আশাটুকুও কেড়ে নিচ্ছে।

গাজার এই মানবিক বিপর্যয় থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মহলের নীরবতায় দখলদারদের হামলা যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১২ নভেম্বর, ২০২৫)

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেনে সতর্কতা

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেনে সতর্কতা

জার্মানির কোলনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

জার্মানির কোলনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

টি-ব্যাগে চা পানে স্বাস্থ্যঝুঁকি: গবেষণায় উঠে এলো বিপজ্জনক তথ্য

টি-ব্যাগে চা পানে স্বাস্থ্যঝুঁকি: গবেষণায় উঠে এলো বিপজ্জনক তথ্য

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষণা: আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষণা: আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ বহু

এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ বহু

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু এবং নতুন আক্রান্ত এক হাজার ঊনত্রিশ জন

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু এবং নতুন আক্রান্ত এক হাজার ঊনত্রিশ জন

বিতর্কের মাঝেও শেষ পর্যায়ে বিপিএল, পরবর্তী আসরে পরিবর্তনের আশ্বাস বিসিবির

বিতর্কের মাঝেও শেষ পর্যায়ে বিপিএল, পরবর্তী আসরে পরিবর্তনের আশ্বাস বিসিবির

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ জানুয়ারি, ২০২৫)

বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলোর ওপর ফিফা নিষেধাজ্ঞার ধাক্কা, বসুন্ধরা কিংসও তালিকায়

বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলোর ওপর ফিফা নিষেধাজ্ঞার ধাক্কা, বসুন্ধরা কিংসও তালিকায়