বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| সন্ধ্যা ৭:১৯

ট্রাম্পের পরামর্শ: ইউক্রেন যুদ্ধ থামাক, বর্তমান সীমারেখা মেনে চলুক

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২০, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তানের সংঘাত থামানোর পেছনে তার ভূমিকা

ট্রাম্পের পরামর্শ: ইউক্রেন যুদ্ধ থামাক, বর্তমান সীমারেখা মেনে চলুক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনকে বর্তমানে যুদ্ধরেখা মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আর ভবিষ্যৎ শান্তি আলোচনায় যাওয়ার সুযোগ পরে আসবে।

ট্রাম্প আরও বলেন, ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ ইতোমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, ইউক্রেনকে রাশিয়ার হাতে সম্পূর্ণ দোনবাস ছাড়ার পরামর্শ দেয়ার খবর সঠিক নয়। তিনি বলেন, “ইউক্রেনের উচিত যেখানেই বর্তমানে সীমারেখা আছে, সেখানেই থেমে যাওয়া।”

ডনবাস অঞ্চলের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল অন্তর্ভুক্ত, যা ২০১৪ সাল থেকে সংঘাতের কেন্দ্রবিন্দু। ক্রিমিয়া দখলের পর রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এই অঞ্চলে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করেছিল। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার তথাকথিত “বিশেষ সামরিক অভিযান” শুরু হওয়ার পর অঞ্চলটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত