শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:১৮

টেক্সাসে ডিটেনশন সেন্টারে হামলা ও পুলিশকে হত্যাচেষ্টা, অ্যান্টিফা সদস্যদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
টেক্সাসে ডিটেনশন সেন্টারে হামলা ও পুলিশকে হত্যাচেষ্টা, অ্যান্টিফা সদস্যদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড

টেক্সাসে ডিটেনশন সেন্টারে হামলা ও পুলিশকে হত্যাচেষ্টা, অ্যান্টিফা সদস্যদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের একটি বন্দিশালায় হামলা এবং একজন পুলিশ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে একটি রাজনৈতিক গোষ্ঠীর ৮ সদস্যকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ৭ জনকে ৩০ থেকে ৭০ বছরের কারাদণ্ড এবং মূল পরিকল্পনাকারীকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার টেক্সাসের ফোর্ট ওয়ার্থ শহরের জেলা আদালত এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৫ সালে সম্পূর্ণ কালো পোশাক পরিহিত আটজনের একটি দল টেক্সাসের অ্যালভারাদো শহরের প্রেইরিল্যান্ড ডিটেনশন সেন্টারে আকস্মিক বন্দুকহামলা চালায়। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নিয়ন্ত্রিত ওই বন্দিশালায় হামলার সময় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলার মূল পরিকল্পনাকারী বেঞ্জামিন সং-কে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ৭ সহযোগীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তদন্তে জানা গেছে, সাজাপ্রাপ্তরা সবাই ‘অ্যান্টিফা’ নামের একটি রাজনৈতিক গোষ্ঠীর সদস্য, যাকে ট্রাম্প প্রশাসন ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী ফিলিপ হায়েস রয়টার্সকে জানান, তারা সন্ত্রাসী নন বরং সদ্য যৌবনে পা দেওয়া একদল সহৃদয় তরুণ-তরুণী, যারা প্রশাসনের কাছে নিজেদের প্রতিবাদ পৌঁছাতে চেয়েছিলেন। জেলা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন এই আইনজীবী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
জাতিকে বিভক্তির ষড়যন্ত্র রুখে দিতে দেশজুড়ে নতুন কর্মসূচি দিল ‘জুলাই ঐক্য’

জাতিকে বিভক্তির ষড়যন্ত্র রুখে দিতে দেশজুড়ে নতুন কর্মসূচি দিল ‘জুলাই ঐক্য’

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৪ মে, ২০২৫)

ছয় বছর পর আবারও ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি আবাহনী ও বসুন্ধরা কিংস

ছয় বছর পর আবারও ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি আবাহনী ও বসুন্ধরা কিংস

সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো আরও কঠিন হবে: বিজিবি মহাপরিচালক

সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো আরও কঠিন হবে: বিজিবি মহাপরিচালক

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজস্ব: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজস্ব: পররাষ্ট্র উপদেষ্টা

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৫ জুন, ২০২৫)

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার অতিক্রম

বৈদেশিক রিজার্ভ বাড়লেও টাকার মান কেন কমছে?

আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩ ডিসেম্বর, ২০২৫)

হাইকোর্ট এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করল বিএনপি

হাইকোর্ট এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করল বিএনপি