মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:২১

টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ
টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টিউলিপের বিরুদ্ধে একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সেই প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে কারণেই তিনি সাক্ষাৎ করবেন না।

সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিককে ঘিরে চলমান বিতর্ক ও মামলার প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, এটি সম্পূর্ণভাবে একটি আইনি বিষয় এবং আদালতই সিদ্ধান্ত নেবে মামলার গ্রহণযোগ্যতা রয়েছে কি না। যদিও যুক্তরাজ্যে তার বিরুদ্ধে করা তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হয়নি, তবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছে। টিউলিপ ও তার আইনজীবীরা দাবি করেছেন, কোনো প্রমাণ দেখানো হয়নি এবং দুদক তাদের সঙ্গে যোগাযোগও করেনি। এ বিষয়ে প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আইনি প্রক্রিয়ায় সময় লাগে এবং একপক্ষের আইনজীবীরা অন্যপক্ষের সঙ্গে তথ্য আদান-প্রদান করে থাকেন।

প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নে ইউনূস বলেন, যথেষ্ট প্রমাণ থাকলে এবং আইন অনুযায়ী প্রয়োজন হলে সে বিষয়েও আদালতের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং কমিশন স্বচ্ছভাবে কাজ করছে।

যুক্তরাজ্যের সাহায্য কমে যাওয়ার প্রতিক্রিয়া

সাক্ষাৎকারে যুক্তরাজ্যের বৈদেশিক সাহায্য হ্রাস নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সহায়তা না পেলেও বাংলাদেশ নিজের সক্ষমতা দিয়ে সামনে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, ইউএসএআইডি হঠাৎ করে তাদের সাহায্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত অর্থও শূন্যে নেমে এসেছে।

তবে এ সংকট সত্ত্বেও বাংলাদেশ নিজস্বভাবে পরিস্থিতি মোকাবিলা করবে বলে জানান ইউনূস। তিনি বলেন, সহায়তার অর্থ চলে গেলেও বাস্তব সংকট যেমন রোহিঙ্গা জনগোষ্ঠীর অস্তিত্ব এখনো রয়ে গেছে, যা বাংলাদেশকে একা সামলাতে হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ফারহান আখতার প্রকাশ্যে জানালেন নাসিরুদ্দিন শাহের মন্তব্যের কারণে আর যোগাযোগের ইচ্ছে নেই

ফারহান আখতার প্রকাশ্যে জানালেন নাসিরুদ্দিন শাহের মন্তব্যের কারণে আর যোগাযোগের ইচ্ছে নেই

যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক কমছে, দায় কঠোর নীতি ও ভিসা জটিলতা

যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক কমছে, দায় কঠোর নীতি ও ভিসা জটিলতা

শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ইসলামাবাদের সহজ জয়

শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ইসলামাবাদের সহজ জয়

সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরকে মিথ্যা ও অপপ্রচার বলে দাবি

সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরকে মিথ্যা ও অপপ্রচার বলে দাবি

ইন্টার মায়ামির মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোর ওপর লিগস কাপ থেকে নিষেধাজ্ঞা

ইন্টার মায়ামির মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোর ওপর লিগস কাপ থেকে নিষেধাজ্ঞা

অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ শিক্ষামন্ত্রীর

অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ শিক্ষামন্ত্রীর

৪ কোটি ব্যবহারকারী ছাড়িয়ে গেল ব্লুস্কাই, আসছে ‘ডিসলাইক’ বাটন

৪ কোটি ব্যবহারকারী ছাড়িয়ে গেল ব্লুস্কাই, আসছে ‘ডিসলাইক’ বাটন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এ বছর মৃতের সংখ্যা ৫৫৬ জনে পৌঁছেছে

মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উন্মোচন পিছিয়ে ২০২৭ সালের প্রথমার্ধে

মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উন্মোচন পিছিয়ে ২০২৭ সালের প্রথমার্ধে

মধ্যপ্রদেশে দুর্গা বিসর্জনে দু’টি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

মধ্যপ্রদেশে দুর্গা বিসর্জনে দু’টি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু