বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:৫৪

জ্বালানি সংকট ও দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
জ্বালানি সংকট ও দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্বালানি সংকট ও দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্বালানি সংকট সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলা করতে হলে সরকারকে অবিলম্বে সংস্কারের পথে যেতে হবে এবং সংস্কার ছাড়া এই সংকট উত্তরণ সম্ভব নয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিশ্ববাজারের অজুহাত দেওয়া হলেও সংকট সমাধানের ন্যূনতম সক্ষমতা সরকারের নেই। সরকারের বিভিন্ন নীতি ও জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে সাধারণ জনগণ এবং পরিবহন খাতের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে সরকারের সমালোচনা করলে গ্রেপ্তারের ভয় ও আতঙ্ক তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নতুন সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং জনগণের স্বার্থ উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। সরকারের পক্ষ থেকে সংস্কারের দাবি ও ৮ দফা প্রস্তাবনা মেনে না নেওয়ার কারণে তাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জনগণই এই ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে উপযুক্ত জবাব দেবে বলে তিনি হুশিয়ারি দেন।

সংক্ষিপ্ত এ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ঋআজ মোর্শেদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পরীবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ঘাড় ও কাঁধের ব্যথা দূর করতে সহজ স্ট্রেচিং ব্যায়াম

ঘাড় ও কাঁধের ব্যথা দূর করতে সহজ স্ট্রেচিং ব্যায়াম

অপারেশন ডেভিল হান্ট: দেশজুড়ে ১৩০৮ গ্রেপ্তার, তোলপাড় পরিস্থিতি

অপারেশন ডেভিল হান্ট: দেশজুড়ে ১৩০৮ গ্রেপ্তার, তোলপাড় পরিস্থিতি

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৬ জানুয়ারী, ২০২৫)

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১০ জানুয়ারী, ২০২৫)

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৮ মার্চ, ২০২৬)

আল্লাহভীরু হলে ইঞ্জিনিয়ারিং নির্বাচন সম্ভব নয়, মন্তব্য হামিদুর রহমান আযাদের

আল্লাহভীরু হলে ইঞ্জিনিয়ারিং নির্বাচন সম্ভব নয়, মন্তব্য হামিদুর রহমান আযাদের

পোশাক রফতানিতে রেকর্ড আয়, প্রবৃদ্ধি ১০.২০ শতাংশ

পোশাক রফতানিতে রেকর্ড আয়, প্রবৃদ্ধি ১০.২০ শতাংশ

অ্যাপল ও ডলবির অংশীদারত্বে ফর্মুলা ওয়ান সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক শব্দপ্রযুক্তি

অ্যাপল ও ডলবির অংশীদারত্বে ফর্মুলা ওয়ান সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক শব্দপ্রযুক্তি

ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজে অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজে আইটি ভেন্ডর ম্যানেজার পদে নিয়োগ