বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১২:২২

জ্বালানি খাতকে ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জিম্মি করার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১০, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
জ্বালানি খাতকে ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জিম্মি করার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

জ্বালানি খাতকে ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জিম্মি করার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের অন্যতম স্তম্ভ জ্বালানি খাতকে একটি নির্দিষ্ট মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে রাষ্ট্রকে জিম্মি করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এই উদ্যোগকে দেশবিরোধী আখ্যা দিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার ঘোষণা দেন।

বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, ঋণ জালিয়াতি ও ব্যাংক লুটপাটে অভিযুক্ত একটি বিতর্কিত গোষ্ঠীকে জাতীয় পেট্রোলিয়াম বাণিজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ দেওয়ার তোড়জোড় চলছে। এই ষড়যন্ত্রকে বিগত সরকারের কুইক রেন্টাল ও দায়মুক্তি আইনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার অপকৌশলের পুনরাবৃত্তি হিসেবে দাবি করেছে এনসিপি।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বিপিচির নিজস্ব সক্ষমতা না বাড়িয়ে মাত্র দুই দিনে তদন্ত কমিটি গঠন বা চার দিনে নীতিমালার খসড়া তৈরির মতো নজিরবিহীন তাড়াহুড়া প্রকাশ করে যে এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। এলপিজির মতো ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ এবং দর নিয়ন্ত্রণের ক্ষমতা বেসরকারি সিন্ডিকেটের হাতে ছেড়ে দেওয়া সাধারণ মানুষকে জিম্মি করার শামিল।

এই আত্মঘাতী প্রাইভেটাইজেশন নীতি অবিলম্বে বাতিল করে পুরো জ্বালানি খাতের ওপর পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ বজায় রাখার জোর দাবি জানানো হয়েছে। জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এই উদ্যোগ বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার তীব্র হুঁশিয়ারি দিয়েছে এনসিপি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নজরদারির সরঞ্জাম কেনা নিয়ে তদন্ত কমিটি গঠন

নজরদারির সরঞ্জাম কেনা নিয়ে তদন্ত কমিটি গঠন

ঢাকা মেডিকেল কলেজে যৌথ অভিযান, দালালচক্রের ৪৯ সদস্য আটক

ঢাকা মেডিকেল কলেজে যৌথ অভিযান, দালালচক্রের ৪৯ সদস্য আটক

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

একদিনে ডেঙ্গুতে নতুন রোগী ভর্তি ২৬৩, মৃত্যুহীন দিন

একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (২১ আগস্ট, ২০২৫)

আশা এনজিওতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আশা এনজিওতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ইরানের ভয়ংকর যুদ্ধ মহড়া, নৌবাহিনীকে সেনাবাহিনীর চরম সমর্থন!

ইরানের ভয়ংকর যুদ্ধ মহড়া, নৌবাহিনীকে সেনাবাহিনীর চরম সমর্থন!

নিষিদ্ধ ব্যবহারকারীদের নতুন সুযোগ দিচ্ছে ইউটিউব, ফিরতে পারে পুরনো ভিডিও

নিষিদ্ধ ব্যবহারকারীদের নতুন সুযোগ দিচ্ছে ইউটিউব, ফিরতে পারে পুরনো ভিডিও

মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ৪৬ অভিবাসী

মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ৪৬ অভিবাসী

ইরান অভিযানে কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ্য অর্জনের দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ইরান অভিযানে কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ্য অর্জনের দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর