শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:০২

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৪, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরোক্ষভাবে ‘অকৃতজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন। রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি নাম না নিয়ে ইউক্রেনের নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা না দেখানোর অভিযোগ তোলেন।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইউক্রেনের ‘নেতৃত্ব’ যুদ্ধ বন্ধে আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি।” তিনি আরও দাবি করেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এমন একটি সংঘাত, যা কখনো শুরু হওয়া উচিত ছিল না, অথচ এ যুদ্ধে কোনো কারণ ছাড়াই লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ট্রাম্প বলেন, “আমি এমন এক যুদ্ধ উত্তরাধিকারসূত্রে পেয়েছি, যা সবার জন্যই পরাজয় ডেকে এনেছে। বিশেষ করে তাদের জন্য, যারা প্রয়োজন ছাড়াই মারা গেছেন।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে এই প্রস্তাব মানতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছেন তিনি। খসড়ায় উল্লেখ আছে—যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে রাশিয়ার কাছে দখলকৃত সব ভূখণ্ড এবং এমনকি এখনও যেসব এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলোর অংশও ছেড়ে দিতে হবে। পাশাপাশি যুদ্ধ চলাকালীন সংঘটিত যেকোনো যুদ্ধাপরাধের বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণার কথাও রাখা হয়েছে প্রস্তাবে।

এমন অবস্থায় এক ভিডিওবার্তায় জেলেনস্কি জানিয়েছেন, এখন ইউক্রেন তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের সামনে দু’টি পথ—হয় সম্মান হারাতে হবে, নয়তো একটি বন্ধুকে হারাতে হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সরকার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে: ড. ইউনূসের বক্তব্য

সরকার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে: ড. ইউনূসের বক্তব্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপিকার আকস্মিক মৃত্যু

ফ্যাসিস্টরা সাংবাদিক-সংবাদপত্রের ওপর জুলুম চালাত: জামায়াত আমির

আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচী (৪ ডিসেম্বর, ২০২৪)

গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের পাঁচ ভাগই বেসামরিক: গোপন নথি প্রকাশ

গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের পাঁচ ভাগই বেসামরিক: গোপন নথি প্রকাশ

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

নিষিদ্ধ ব্যবহারকারীদের নতুন সুযোগ দিচ্ছে ইউটিউব, ফিরতে পারে পুরনো ভিডিও

ইউটিউবে ১ মিলিয়ন ভিউ মানেই কোটিপতি হওয়া নয়, আয়ের পরিমাণ নির্ভর করে নানা বিষয়ের উপর

সীমান্তে জোরপূর্বক পুশ-ইনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

সীমান্তে জোরপূর্বক পুশ-ইনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৮ ফেব্রুয়ারি, ২০২৬)

আজকের খেলা: ৭ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২৪ নভেম্বর ২০২৫

ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার ১৫২১ জন, বিভিন্ন অস্ত্র উদ্ধার