শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১১:২২

জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু, শুরু হবে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৮, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু, শুরু হবে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ

দীর্ঘ প্রায় সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে সকালে বকেয়া বিল এবং প্রি-পেইড মিটার স্থাপনে সম্মতি না দেওয়ার কারণে ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসি।

ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ জানান, ক্যাম্পের বকেয়া বিল পরিশোধ এবং প্রি-পেইড মিটার স্থাপনের বিষয়ে বারবার অনুরোধ করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে, ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত শওকত সাহেব লিখিতভাবে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিশ্রুতি দিলে সংযোগ পুনরায় চালু করা হয়।

জানা গেছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বকেয়া বিদ্যুৎ বিল প্রায় ১৪০ কোটি টাকা। ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিষয়ে চলমান মামলার রায়ে সরকার পক্ষে সিদ্ধান্ত হওয়ায় বাসিন্দাদের বিল পরিশোধ বাধ্যতামূলক।

ডিপিডিসি জানায়, ১৫-২০ দিন আগে ক্যাম্পের নেতাদের সঙ্গে বৈঠক করে বাণিজ্যিক এবং আবাসিক সংযোগে মিটার স্থাপনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও কোনো উদ্যোগ না নেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল থেকে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু হবে বলে ডিপিডিসি নিশ্চিত করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইসরায়েল আল আকসা খতিব শেখ একরিমা সাব্বিরের বিচার শুরু করতে যাচ্ছে

ইসরায়েল আল আকসা খতিব শেখ একরিমা সাব্বিরের বিচার শুরু করতে যাচ্ছে

ইতিহাসের এই দিনে (৬ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৮ এপ্রিল, ২০২৫)

ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় মাস্ক পরার আহ্বান রেলপথ মন্ত্রণালয়ের

ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় মাস্ক পরার আহ্বান রেলপথ মন্ত্রণালয়ের

বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে

বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে

নেতানিয়াহু বলছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র হবে না’; পশ্চিম তীরে নতুন বসতি অনুমোদন

নেতানিয়াহু বলছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র হবে না’; পশ্চিম তীরে নতুন বসতি অনুমোদন

রূপায়ন গ্রুপে ডেপুটি/সহকারী ম্যানেজার নিয়োগ, আবেদন চলছে ১৩ ডিসেম্বর পর্যন্ত

রূপায়ন সিটি উত্তরায় নিয়োগ: সেলস বিভাগে ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন শুরু

প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পরিকল্পনা বিনিময়

প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পরিকল্পনা বিনিময়

আজকের আবহাওয়া (১৭ নভেম্বর, ২০২৫)

আজকের আবহাওয়া (৪ ডিসেম্বর, ২০২৪)

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস: রেকর্ড গড়ে এক হাজার রানের মাইলফলকে অভিষেক শর্মা

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস: রেকর্ড গড়ে এক হাজার রানের মাইলফলকে অভিষেক শর্মা

জুলাই সনদ এড়িয়ে চলায় ফ্যাসিবাদের জন্ম দেওয়ার আশঙ্কা জামায়াত মহাসচিবের

জুলাই সনদ এড়িয়ে চলায় ফ্যাসিবাদের জন্ম দেওয়ার আশঙ্কা জামায়াত মহাসচিবের