বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:০৬

জেদ্দা-চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে যাত্রীর মৃত্যু

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৬, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
জেদ্দা-চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে যাত্রীর মৃত্যু

জেদ্দা-চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে যাত্রীর মৃত্যু

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত ছানোয়ারা বেগম চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা ছিলেন। বুধবার ফ্লাইটটি আকাশে থাকাকালীন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান অবতরণের পর অসুস্থ যাত্রীকে দ্রুত ওমানের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা প্রদান ও আনুষ্ঠানিকতা পালনের পর মৃত যাত্রীকে মাস্কাটে রেখেই ফ্লাইটটি পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। বুধবার দুপুর ২টা ৪৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ফ্লাইটে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
মাস্ক কখনো নিজের স্বার্থে কাজ করবেন না, দাবি ট্রাম্পের

মাস্ক কখনো নিজের স্বার্থে কাজ করবেন না, দাবি ট্রাম্পের

ঐকবদ্ধ গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র হলেন ফারুক হাসান

ঐকবদ্ধ গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র হলেন ফারুক হাসান

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৩ জুন, ২০২৫)

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

আমি কোনও আলোচনা করব না, আপনার যা ইচ্ছা তাই করুন - ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

আমি কোনও আলোচনা করব না, আপনার যা ইচ্ছা তাই করুন – ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে আটক ৬ শতাধিক ব্যক্তিকে মুক্তির নির্দেশ

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে আটক ৬ শতাধিক ব্যক্তিকে মুক্তির নির্দেশ

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৫ মার্চ, ২০২৬)

আর্জেন্টিনার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় প্রেসিডেন্ট মিলেই’র দলের

আর্জেন্টিনার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় প্রেসিডেন্ট মিলেই’র দলের

আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা