শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| দুপুর ২:২১

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে সরকার পতনের হুঁশিয়ারি ছাত্রশিবিরের

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৯, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে সরকার পতনের হুঁশিয়ারি ছাত্রশিবিরের

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে সরকার পতনের হুঁশিয়ারি ছাত্রশিবিরের

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম সতর্ক করে বলেছেন যে, ৭০ শতাংশ জনতার গণভোটের রায়কে যদি ৫২ শতাংশ ম্যান্ডেট পাওয়া কোনো দল গায়ের জোরে অস্বীকার করতে চায়, তবে দেশে আবারও ‘জুলাই’ ফিরে আসবে। বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি সরকারকে সময় থাকতে জনরায় নিয়ে টালবাহানা না করে দ্রুত পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বিএনপির সমালোচনা করে বলেন, সংস্কার কমিশন নিয়ে বিএনপি আগে অনেক বড় কথা বললেও এখন তারা নিজেদের ৩১ দফার প্রথম সংস্কার প্রস্তাবকেই অস্বীকার করছে। এর মাধ্যমে দলটি জাতির সামনে নিজেদের অবস্থান বিতর্কিত করেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, জুলাই শহীদদের ত্যাগের বিনিময়ে বর্তমান রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যা সকলেরই মনে রাখা উচিত।

সভাপতির বক্তব্যে ডাকসুর পরিবহন সম্পাদক ও শিবিরের কেন্দ্রীয় নেতা আসিফ আব্দুল্লাহ বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যদি জনরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তবে শহীদ পরিবার, গাজী এবং সাধারণ ছাত্র-জনতাকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করা হবে। জনতা প্রয়োজনে সংসদ ভবনে অবস্থান নেবে এবং কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ঢাকা মহানগর পূর্ব শাখা আয়োজিত এই বিক্ষোভ মিছিলে মহানগর সেক্রেটারি ইমদাদুল হক মিয়াজীর সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। নেতৃবৃন্দ ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি