রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:২১

জুলাই সনদ এড়িয়ে চলায় ফ্যাসিবাদের জন্ম দেওয়ার আশঙ্কা জামায়াত মহাসচিবের

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৭, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
জুলাই সনদ এড়িয়ে চলায় ফ্যাসিবাদের জন্ম দেওয়ার আশঙ্কা জামায়াত মহাসচিবের

জুলাই সনদ এড়িয়ে চলায় ফ্যাসিবাদের জন্ম দেওয়ার আশঙ্কা জামায়াত মহাসচিবের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, জুলাই সনদ পুরোটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না বলেই বর্তমান ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী এটি এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেন, মৌলিক সাংবিধানিক সংস্কার বাদ দিলে রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। আর এমন সংবিধানে যারা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে, তারা নতুন করে ফ্যাসিবাদের জন্ম দেবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা শহীদদের স্বপ্ন পূরণের জন্য আবশ্যক। প্রেসিডেন্সিয়াল অর্ডার বা জুলাই সনদ না মেনে সংসদে ভিন্ন সুরে কথা বলা এবং এক ভোট মেনে অন্যটি না মানাকে তিনি স্পষ্ট দ্বিচারিতা বলে আখ্যা দেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো সংশোধন নয়, বরং জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের আমূল পরিবর্তন ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন। এমপিরা একই সাথে সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে প্রেসিডেন্সিয়াল অর্ডারের লঙ্ঘন করছেন বলেও তিনি দাবি করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, জুলাই বিপ্লবের বারুদের মতো শক্তিশালী দেয়াল লিখন ও স্মৃতিগুলো মুছে ফেলার অপচেষ্টা চলছে। তিনি এসব ঐতিহাসিক নথি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি জুলাই বিপ্লবের পর যেসব ত্যাগে ভূমিকা রাখা চিকিৎসকদের অন্যায়ভাবে বদলি ও বৈষম্য করা হচ্ছে, তার কঠোর সমালোচনা করেন তিনি।

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজনে উক্ত সেমিনারে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য বক্তারা জুলাই বিপ্লবে চিকিৎসকদের অসম সাহসিকতা ও অবদানের স্মৃতিচারণ করেন। তারা আহতদের মানসিক ও শারীরিক চিকিৎসায় সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি স্বাস্থ্য খাতে বৈষম্য ও চক্রান্ত রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৮ মে, ২০২৫)

পারস্পরিক উদ্বেগের কথা জানাল ঢাকা-দিল্লি

পারস্পরিক উদ্বেগের কথা জানাল ঢাকা-দিল্লি

মিশিগানের ওয়ারেন সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের সম্মাননা প্রদান

মিশিগানের ওয়ারেন সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের সম্মাননা প্রদান

ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গোলাগুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গোলাগুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

ডাকসু ও হল সংসদ ভোট গণনা এবার সরাসরি প্রদর্শিত হবে এলইডি স্ক্রিনে

ডাকসু ও হল সংসদ ভোট গণনা এবার সরাসরি প্রদর্শিত হবে এলইডি স্ক্রিনে

আওয়ামী লীগের ফ্যাসিবাদী মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের নামের তালিকা প্রকাশ

আওয়ামী লীগের ফ্যাসিবাদী মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের নামের তালিকা প্রকাশ

দলীয় সিদ্ধান্ত অমান্যে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্যে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

কলম্বোতে হাইভোল্টেজ লড়াই, ভারত একাদশে কুলদীপ ধাঁধা

কলম্বোতে হাইভোল্টেজ লড়াই, ভারত একাদশে কুলদীপ ধাঁধা

পুরনো আইফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার আশঙ্কা, সতর্কতা জারি

পুরনো আইফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার আশঙ্কা, সতর্কতা জারি

স্পিন বোলিংয়ে ইতিহাস গড়ে জিতল পার্ল রয়্যালস

স্পিন বোলিংয়ে ইতিহাস গড়ে জিতল পার্ল রয়্যালস