শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১২:২০

জুলাই শহীদদের আত্মত্যাগে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি: মাহমুদুর রহমান

প্রতিবেদক
staffreporter
জুন ৩০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
জুলাই শহীদদের আত্মত্যাগে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি: মাহমুদুর রহমান

জুলাই শহীদদের আত্মত্যাগে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের ফলেই আমরা ভয়ংকর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেতে পেরেছি।”

সোমবার (৩০ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত একুশে পদক থেকে প্রাপ্ত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, “এই শহীদদের স্মৃতিচারণ করতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের প্রত্যেকের অবদান আছে এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে। তাদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে। এদের আত্মত্যাগ দেশপ্রেম, মমত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসারই প্রতিফলন।”

তিনি বলেন, “যখন বাংলাদেশের জনগণ হতাশ হয়ে পড়েছিলো, তখন তারা বলেছিল—এই দানব সরকারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। সেই সময়ই সাহসী ছাত্র-জনতা রাস্তায় নামে, মৃত্যুকে ভয় না করে লড়াই করে যায়।”

মাহমুদুর রহমান শহীদদের স্মরণ করে বলেন, “এই দামাল ছেলেমেয়েরা যেভাবে রক্ত দিয়ে জাতিকে বাঁচিয়েছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যেন তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করি।”

তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও সার্বিক সহায়তার জন্য সমাজের সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৭ এপ্রিল, ২০২৬)

আরএফএল গ্রুপে এমটিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলবে ১৮ জুন ২০২৫ পর্যন্ত

ফ্যাটি লিভার কমাতে ৫টি পানীয় যা সত্যিই কাজ করে

ফ্যাটি লিভার কমাতে ৫টি পানীয় যা সত্যিই কাজ করে

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৫ মে, ২০২৬)

পাকিস্তান বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির আলোচনা করছে

পাকিস্তান বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির আলোচনা করছে

সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম বদলে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম বদলে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে ১০০ শিশুর জন্ম এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে ১০০ শিশুর জন্ম এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৬ অক্টোবর, ২০২৫)