শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৪৮

জুলাই গণহত্যার মামলায় আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ শুরু হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
জুলাই গণহত্যার মামলায় আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ শুরু হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জুলাই গণহত্যার মামলায় আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ শুরু হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার তিনি নিজ ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এই মন্তব্য প্রকাশ করেছেন।

প্রেস সচিব জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় দেওয়া রায় কার্যকর করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেছেন, ভারতের পক্ষ ইতোমধ্যেই বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে এবং প্রথম প্রত্যর্পণ প্রক্রিয়া আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হবে।

শফিকুল আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার সামনে আনা হবে বলে আমি বিশ্বাস করি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা জানি হাসিনার প্রতি কিছু শক্তিশালী ব্যক্তিরা সহানুভূতিশীল, তবুও আমি বিশ্বাস করি ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে, যাতে তাকে বিচারের মুখোমুখি আনা যায়।’’

প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, কামাল বা অন্য কোনো দণ্ডিত নেতা যতই অর্থ ব্যয় করুক না কেন, তারা জবাবদিহি থেকে চিরতরে পালাতে পারবে না। তিনি জানিয়েছেন, যদি জাতি হিসেবে আমরা জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচারে মনোনিবেশ করি, তবে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে যাবে।

শফিকুল আলম পোস্টের শেষে উল্লেখ করেছেন, ‘‘এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর…’’। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত