শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:১৯

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারেক রহমানের উপস্থিতিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
staffreporter
জুলাই ২, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারেক রহমানের উপস্থিতিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাইয়ের প্রথম প্রহরে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩ আগস্ট একই স্থানে একটি বিশাল ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হবে। সমাপনী এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। আগামী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা এবং ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের অন্যান্য অঞ্চলের বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে স্মরণ সভা করা হবে। এছাড়া ১৮ ও ২০ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ প্রতিরোধ দিবস ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

কর্মসূচির দ্বিতীয়ভাগে ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটক অনুষ্ঠিত হবে। এরপর ২২ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল এবং ২৪ ও ২৫ জুলাই সারা দেশে শহীদদের কবর জিয়ারত করা হবে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত