শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৩৮

জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বড় অগ্রগতি, আদালতে সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট জমা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বড় অগ্রগতি, আদালতে সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট জমা

জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বড় অগ্রগতি, আদালতে সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট জমা

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। দীর্ঘ তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) প্রায় সাড়ে তিন হাজার পৃষ্ঠার একটি বিশাল চার্জশিট আদালতে দাখিল করেছে। গত শুক্রবার গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিটটি জমা দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, বিপুল পরিমাণ নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণ সংযুক্ত থাকায় চার্জশিটটি চারটি বড় ট্রাঙ্কে ভরে আদালতে আনা হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে প্রবেশ করেন, যা মামলাটির গুরুত্ব ও সংবেদনশীলতাই তুলে ধরে।

এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে এই মামলার তদন্ত চালায়। তদন্তে ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার পেছনের সম্ভাব্য কারণগুলো বিশদভাবে খতিয়ে দেখা হয়েছে। চার্জশিটে যুক্ত নথি ও সাক্ষ্যপ্রমাণ আদালতে মামলার বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৫২ বছর বয়সী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয় এবং আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

জনদাবির মুখে আসাম সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্ত চলাকালে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। মামলার তদন্তে ৩০০-এর বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। চার্জশিট দাখিলের মাধ্যমে এখন মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে সংসদে মোসলেহ উদ্দিন ফরিদের বক্তব্য

বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে সংসদে মোসলেহ উদ্দিন ফরিদের বক্তব্য

বাংলাদেশে এনবিএফআই খাতে সংকট: নিরাপত্তাহীন ঋণ ও বড় ধরনের ঝুঁকি

বাংলাদেশে এনবিএফআই খাতে সংকট: নিরাপত্তাহীন ঋণ ও বড় ধরনের ঝুঁকি

সীমান্ত দ্বন্দ্বে রণক্ষেত্র থাইল্যান্ড-কম্বোডিয়া: শান্তি আলোচনার মাঝেই ব্যাপক সংঘর্ষ

সীমান্ত দ্বন্দ্বে রণক্ষেত্র থাইল্যান্ড-কম্বোডিয়া: শান্তি আলোচনার মাঝেই ব্যাপক সংঘর্ষ

হোয়াটসঅ্যাপে এলো মেটা এআই রাইটিং হেল্প ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার: গ্রুপ চ্যাটে টাইপিং স্ট্যাটাস দেখার সুযোগ

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা।

মাদকমুক্ত তরুণরাই হবে উন্নত বাংলাদেশের চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকমুক্ত তরুণরাই হবে উন্নত বাংলাদেশের চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের আবহাওয়া (৬ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১ জুলাই, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৫ মার্চ, ২০২৬)

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৯ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের তিন মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

চীনের WWII অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবদান বাদ, অসন্তোষ প্রকাশ ট্রাম্পের