শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১০:২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১১, মোট প্রাণহানি ৭৮০

প্রতিবেদক
staffreporter
জুলাই ১০, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১১, মোট প্রাণহানি ৭৮০

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১১, মোট প্রাণহানি ৭৮০

চলতি বছরের জুন মাসে দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৭৪৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৮০ জন, আহত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের এক প্রতিবেদনে, যা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, শুধু সড়ক দুর্ঘটনাই ঘটেছে ৬৭১টি, যাতে প্রাণ গেছে ৭১১ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ৯০২ জন। রেলপথে ৫৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৬ জন এবং আহত হয়েছেন ১৪ জন। আর নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল সংশ্লিষ্ট। এই যানবাহন জড়িত ছিল ২২৪টি দুর্ঘটনায়, যাতে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন এবং আহত হয়েছেন ২১২ জন। যা মোট দুর্ঘটনার ৩৩.৩৮ শতাংশ, মোট প্রাণহানির ৩৪.৩১ শতাংশ এবং আহতের ১১.১৪ শতাংশ।

ভৌগোলিক বিবেচনায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১৬০টি দুর্ঘটনায় নিহত ১৭২ জন, আহত ৫৮৮ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে—২৫টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৪৫ জন।

এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা সড়ক নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনের যথাযথ প্রয়োগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২২ ফেব্রুয়ারি, ২০২৬)

জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ

ওয়ালটনে হেড অব কোয়ালিটি ম্যানেজমেন্ট পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

মিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

মিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

আশা করি জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে: ফখরুল

আজকের নামাজের সময়সূচি (২১ ডিসেম্বর, ২০২৪)

আজকের আবহাওয়া (৬ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৯ এপ্রিল, ২০২৬)

জবি শিক্ষার্থীদের আন্দোলনে তথ্য উপদেষ্টার ওপর হামলা, নিন্দা ও প্রতিক্রিয়া জানালেন এনসিপি নেতারা

জবি শিক্ষার্থীদের আন্দোলনে তথ্য উপদেষ্টার ওপর হামলা, নিন্দা ও প্রতিক্রিয়া জানালেন এনসিপি নেতারা

শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ইউনেস্কো ২৭৬ কোটি টাকার অনুদান দিয়েছে।

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে হানি সিংয়ের বিরুদ্ধে মামলা

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে হানি সিংয়ের বিরুদ্ধে মামলা