বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:২৩

জীবনে এমন একজন সঙ্গী চান করণ জোহর যে সন্তানদের অভিভাবক হতে পারবে

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
জীবনে এমন একজন সঙ্গী চান করণ জোহর যে সন্তানদের অভিভাবক হতে পারবে

জীবনে এমন একজন সঙ্গী চান করণ জোহর যে সন্তানদের অভিভাবক হতে পারবে

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা বলিউড পরিচালক করণ জোহর। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হওয়া এই প্রখ্যাত প্রযোজক ও পরিচালক স্ত্রী ছাড়া সন্তানদের নিয়েই কাটিয়ে দিচ্ছেন সময়। তবে বিয়ে হয়তো আপাতত অধরা, কিন্তু জীবনের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য মনের মতো একজন সঙ্গী পাওয়ার আশা এখনো ছাড়েননি তিনি।

সম্প্রতি তাঁর জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তারকা জুটির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের জীবনের এই সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন করণ। তিনি জানান, জীবনে এমন একজন মানুষ চান যার সঙ্গে সাফল্য ও জীবনের নানা মুহূর্ত উদ্‌যাপন করা যায়।

করণ আরও উল্লেখ করেন, তিনি এমন একজন সঙ্গীর সন্ধান করছেন যিনি কেবল তাঁর জীবনের অংশ হবেন না, বরং তাঁর দুই সন্তান রুহি ও যশের অভিভাবক হিসেবেও সমান ভূমিকা রাখবেন। জীবনের এই ব্যক্তিগত চাওয়ার পাশাপাশি কাজ নিয়েও বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন করণ জোহর।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত