জার্মানির এসেন শহরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়া প্রদেশের এসেন শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে নর্থ রাইন ভেস্টফালিয়ার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা তোবারক হোসেন তপন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা নূরউদ্দিন মিঠু মিনজু, মইনউদ্দিন মইন, মো. লিপু, সেলিম রহমান, নজরুল ইসলাম, যুবদল নেতা নূরুল পূর্ণ, স্বেচ্ছাসেবক দল পশ্চিম জার্মানি শাখার আহ্বায়ক হাসান ভূঁইয়া এবং জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মামুনুল ইসলাম মুন্নাসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। তারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

















