মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৪৮

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

প্রতিবেদক
staffreporter
জুন ২৬, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে চমকে দিয়েছে ইকুয়েডর। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। একেবারে অচেনা এক ফলাফলের মুখোমুখি হতে হলো জার্মানদের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর অবশেষে পরাজয় বরণ করতে হলো জুলিয়ান নাগেলসমানের শিষ্যদের।

ইকুয়েডরের কাছে হারার আগে জার্মানি টানা ১১টি ম্যাচ জিতেছিল, যার শুরু হয়েছিল গত বছর ৮ সেপ্টেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। এরপর তারা লুক্সেমবার্গ ও নর্দার্ন আয়ারল্যান্ডকে দুইবার করে হারায়। সবশেষে স্লোভাকিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাইপর্ব শেষ করেছিল তারা। এই বিজয়ী পথচলায় জার্মানরা প্রতিপক্ষের জালে মোট ৩৮টি গোল করেছিল, যার মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ ব্যবধানের জয়টি ছিল সবচেয়ে বড়।

এর আগে জার্মানির সঙ্গে দুইবারের দেখায় কখনোই জিততে পারেনি ইকুয়েডর। এমনকি বিশ্বকাপের নকআউটে তারা কেবল একবারই উঠেছিল, ২০০৬ সালের সেই আসরটি অনুষ্ঠিত হয়েছিল খোদ জার্মানিতে। সেবার স্বাগতিক জার্মানির কাছে ইকুয়েডর ৩-০ ব্যবধানে হেরেছিল এবং পরবর্তীতে ২০১৩ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ৪-০ ব্যবধানে পরাস্ত হয়েছিল তারা।

দীর্ঘ দুই দশক পর সেই দুটি হারের প্রতিশোধ নিয়ে আবারও সর্বোচ্চ প্রতিযোগিতার নকআউট বা শেষ ৩২-এ জায়গা করে নিলো লাতিন আমেরিকার দেশটি। বিপরীতে, গত বছর পাঁচ সেপ্টেম্বর স্লোভাকদের কাছে ২-০ গোলে হারার পর ইকুয়েডরের বিপক্ষেই জার্মানদের প্রথম পরাজয়ের স্বাদ নিতে হলো।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের আবহাওয়া (১০ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (১ আগস্ট, ২০২৫)

গাজায় ইসরায়েলের অবরোধ ও হামলা অব্যাহত, খাদ্যের পর এবার বিদ্যুৎ ও পানি বন্ধ

গাজায় ইসরায়েলের অবরোধ ও হামলা অব্যাহত, খাদ্যের পর এবার বিদ্যুৎ ও পানি বন্ধ

চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করেনি, বলেন শফিকুর রহমান

চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করেনি, বলেন শফিকুর রহমান

গাজীপুরে ছাত্র হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তার হবে দোষীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে ছাত্র হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তার হবে দোষীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করবে হামাস: স্থায়ী সমাধান না থাকায় অসন্তোষ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করবে হামাস: স্থায়ী সমাধান না থাকায় অসন্তোষ

অ্যামাজনের হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজে এক অভূতপূর্ব অভিযান

অ্যামাজনের হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজে এক অভূতপূর্ব অভিযান

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে সরকারি ডকুমেন্টারি প্রকাশ

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে সরকারি ডকুমেন্টারি প্রকাশ

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২০ এপ্রিল, ২০২৬)

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে ভয়াবহ দাবানল, প্যারিসের চেয়েও বড় এলাকা ক্ষতিগ্রস্ত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে ভয়াবহ দাবানল, প্যারিসের চেয়েও বড় এলাকা ক্ষতিগ্রস্ত